back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন না করে প্রতি মাসে বেতন নেয়ার অভিযোগ

kbctgbd
৯ সেপ্টেম্বর ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
রাকিবুল ইসলাম সুমন,জেলা প্রতিনিধিঃ

 বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা না করে প্রতি মাসে সরকার প্রদত্ত বেতন নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অনিয়মের ব্যাপারে রামপাল উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে আনুমানিক পাঁচ-ছয় বছর পুর্বে মজিদ শেখের ছেলে শেখ খালিদ হাসানের বাড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে একটি প্রাক- প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। শুরু থেকে প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত হলেও আনুমানিক দুই বছর পুর্বে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অভিযোগে আরও বলা হয় খালিদ হাসান ও তার স্ত্রী খাদিজা বেগম শিশুদের ছবি ব্যবহার করে বিভিন্ন নামে খাতা কলমে অনেক শিক্ষার্থী দেখান। ইসলামিক ফাউন্ডেশনের ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শক মামুন বিপ্লব হোসেনকে ম্যানেজ করে প্রতি মাসে বেতন নিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের একটি টিম উল্লেখিত বিদ্যালয়ে উপস্থিত হবে বুঝতে পেরে খালিদ শেখ বহিরাগত কয়েকজন ছোট ছেলে-মেয়ে এনে শিক্ষার্থীদের উপস্থিতি দেখানোর চেষ্টা করে। যাতে উপস্থিত কারো সাথে দৈনিক হাজিরা খাতার নামের সাথে মিল পাওয়া যায়না।

“অভিযোগকারী লিটন শেখ জানান, সঠিকভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা না করায় এলাকার অনেকের সন্তান প্রাক- প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন শেখ খালিদ হাসান বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতার দাপট দেখিয়ে চলায় এলাকাবাসী বিষয়টি জেনেও কোনো অভিযোগ করতে সাহস পায়নি। অন্যদিকে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে থাকা মামুন হোসেনকে জানালে শেখ খালিদ হাসান ক্ষুদ্ধ হয়ে গত ৩-৯-২০২৪ তারিখ রাতে তার ভাই তাহিদ শেখ ও নাহিদ শেখকে সাথে নিয়ে অভিযোগকারী লিটনের বাড়িতে ঢুকে তাকে গালিগালাজ করে মারধরের হুমকি দেয়।”

“এ অভিযোগের ব্যাপারে শেখ খালিদ হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা অভিযোগ দিয়েছে তারা মিথ্যা অভিযোগ দিয়েছে। প্রতিষ্ঠান ঠিকমতো চলছে। ইসলামী ফাউন্ডেশনের লোকজন নিয়মিত পরিদর্শন করে। অভিযোগকারী লিটনের সাথে পারিবারিক সমস্যা থাকায় তিনি ক্ষুদ্ধ হয়ে এমন মিথ্যা অভিযোগ করেছে। যার কোনো সত্যতা নেই।”

“ইসলামিক ফউন্ডেশনের সাথে যোগাযোগ করা হলে বলা হয় আমাদের লোক নিয়মিত পরিদর্শন করে থাকে। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।””এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, উল্লেখিত বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে।আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

না ফেরার দেশে ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর কণ্ঠশিল্পী 

বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকসংগীতশিল্পী...

১৬ দিন পর আংশিক চালু এলএনজি টার্মিনাল

কক্সবাজারের মহেশখালীতে দুর্ঘটনার পর বন্ধ থাকা ভাসমান এলএনজি (তরলীকৃত...

হাম উপসর্গে একদিনে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৬০

সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায়...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, মুহূর্তেই রক্তাক্ত যুবক

কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন বালুখালী এলাকায় স্থলমাইন বিস্ফোরণে...

তেহারির সঙ্গে ইট! চুয়েট ক্যানটিনে নতুন বিতর্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ...

সর্বশেষ