back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের হামলায় আহত সাকিকে নিয়ে বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের উপহাস!

kbctgbd
৯ সেপ্টেম্বর ২০২৪ ১:১৯ অপরাহ্ণ
রিপোর্টার : মোনতাহেরুল হক আমিনঃ

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেলে দেখতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও তার সহকর্মীরা। এ ঘটনায় হাস্যরস করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

বাঁশখালী উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে জুনায়েদ সাকিকে উপহাস করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লিখেছেন, ‘ওয়া সাকি বদ্দা ক্যানে চলর?’

এদিকে একজন উপজেলা চেয়ারম্যানের এমন স্ট্যাটাসে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। চেয়ারম্যানের নীতি-নৈতিকতা ও রুচিবোধ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর ওই পোস্টে আবদুল্লাহ আল মনজুর নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, ’এতোদিন আপনাকে পছন্দ করতাম এবং সজ্জন ব্যক্তি হিসেবে জানতাম। কিন্তু আজকে আপনার ভিন্ন রূপ দেখলাম।’

আবু বক্কর সিকদার নামে আরেকজন লিখেছেন, ‘আপনার কাছ থেকে জাতি এ রকম মন্তব্য আশা করে না। আপনার আরো ম্যাচিউরিটি থাকা দরকার।’রবিউল হাসান শাপলা নামের আরেকজন লিখেছেন, ‘রাজনৈতিক নেতা হওয়ার আগে মানুষ হওয়া প্রয়োজন। দুঃখজনক

প্রসঙ্গত, প্রয়াত সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর পিতা। পিতার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী

ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে...

সর্বশেষ