back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার লক্ষাধিক ঘনফুট বালু জব্দ 

kbctgbd
৯ সেপ্টেম্বর ২০২৪ ৩:২১ পূর্বাহ্ণ
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় ও রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার ধলাই নদী থেকে উত্তোলনকৃত অবৈধভাবে আনুমানিক ১ লক্ষ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ধলাইপাড় এলাকা থেকে প্রায় ৯৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

রবিবার (৮ই সেপ্টেম্বর) কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব অবৈধ বালু জব্দ করেন।এ সময় বালু উত্তোলনের ড্রেজার মেশিন বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত কিছু পাইপ জব্দ করা হয়।

জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় ও রহিমপুর ইউনিয়নের ধর্মপুর, চৈত্রঘাট এলাকা থেকে বিগত আওয়ামী সরকার দলীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে দীর্ঘদিন ধরে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে রাতারাতি বনে গেছেন কোটিপতি এই প্রভাবশালী সিন্ডিকেট চক্র, এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।

এছাড়া বালু উত্তোলনের ফলে ধলাই নদীর তীর ধসে পড়াসহ অনেক বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তাছাড়াও বড় বড় ট্রাকে অতিরিক্ত বালু বোঝাইকরে পরিবহনের ফলে ভানুগাছ – মাধবপুর আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথাও কোথাও দেড় থেকে দুই ফুট পর্যন্ত দেবে গেছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এসব বিষয়ে কথা বললে তাদেরকে হুমকি, ধামকি দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রবিবার দুপুরে কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসব অবৈধ বালু জব্দ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন ১লক্ষ ১৮ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দের বিষয়টি নিশ্চিত করেন।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন জানান জব্দকৃত বালু বিধিমোতাবেক দ্রুতসময়ে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রী করা হবে। পরবর্তীতে অবৈধভাবে কেউ বালু উত্তোলনের সাথে জরিত থাকলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১৬ দিন পর আংশিক চালু এলএনজি টার্মিনাল

কক্সবাজারের মহেশখালীতে দুর্ঘটনার পর বন্ধ থাকা ভাসমান এলএনজি (তরলীকৃত...

হাম উপসর্গে একদিনে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৬০

সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায়...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, মুহূর্তেই রক্তাক্ত যুবক

কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন বালুখালী এলাকায় স্থলমাইন বিস্ফোরণে...

তেহারির সঙ্গে ইট! চুয়েট ক্যানটিনে নতুন বিতর্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ...

রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা ছেড়েছেন আলোচিত ভারতীয় সাংবাদিক...

সর্বশেষ