back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে সেই দুর্নীতিবাজ ইউপি সচিব এখনো ধরাছোঁয়ার বাইরে 

kbctgbd
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২১ অপরাহ্ণ
সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন পরিষদের সেই দুর্নীতিবাজ সচিব মোহাম্মদ সেলিম মোল্লা নানা অপকর্ম করে এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ভুক্তভোগী একাধিক ব্যক্তির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়া স্বত্ত্বেও তার বিরুদ্ধে নেয়া হচ্ছে না কোনো শাস্তিমূলক ব্যবস্থা। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সূত্র মতে,গর্ভকালীন ভাতা কার্ড, স্কুলে ডিজিটাল সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি,জন্ম নিবন্ধন ও পারিবারিক সনদে টাকা হাতিয়ে নেয়ার পর এবার নাগরিক সনদ ও প্রত্যায়ন পত্র দেয়ার নামে টাকা গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ওই ইউনিয়নের তেলিখোলা গ্রামের জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাহী অফিসারের নিকট সচিব মোহাম্মদ সেলিম মোল্লার বিরুদ্ধে আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

ভুক্তভোগী জাহাঙ্গীর পারিবারিক, নাগরিক সনদ ও প্রত্যায়নপত্রের জন্য সচিবের শরণাপন্ন হন। এতে সেলিম মোল্লা তার কাছে খরচ বাবদ ১৩ হাজার টাকা দাবী করেন। নিরুপায় হয়ে তিনি টাকা দিতে বাধ্য হন এবং ১০ হাজার টাকায় রফাদফা হয়। দীর্ঘ ২ মাস অতিবাহিত হওয়ার পরেও জাহাঙ্গীরকে কোনো কাগজপত্র দিতে পারেননি তিনি। পরবর্তীতে সচিবের কাছে টাকা ফেরত চাইলে উল্টো অসদাচরণ করে হুমকি- ধমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে ইউপি সচিব মোহাম্মদ সেলিম মোল্লার বিরুদ্ধে তার অপকর্ম নিয়ে একাধিকবার জাতীয় পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয় । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি হলেও কাজের কাজ কিছুই হয়নি। যার জন্য তিনি নানা অপকর্ম করেও রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে । ভুক্তভোগী ও এলাকাবাসী দুর্নীতিবাজ সচিবের শাস্তি দাবী করেছেন ।

অভিযুক্ত ইউপি সচিব সেলিম মোল্লা বলেন, আমার সুনাম নষ্ট করার জন্য কিছু লোক একের পর এক মিথ্যে অভিযোগ দিয়ে যাচ্ছে।উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, অভিযোগ পেয়েছি। অতি সত্তর তদন্ত কমিটি গঠন করে অনুসন্ধানের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, মুহূর্তেই রক্তাক্ত যুবক

কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন বালুখালী এলাকায় স্থলমাইন বিস্ফোরণে...

তেহারির সঙ্গে ইট! চুয়েট ক্যানটিনে নতুন বিতর্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ...

রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা ছেড়েছেন আলোচিত ভারতীয় সাংবাদিক...

১৮ বছর আগের সম্পত্তি হঠাৎ কেন বিক্রি করলেন মাধুরী?

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে বড়...

মৃত্যুর ফাঁদে দেশের সড়ক: ১ মাসেই প্রাণ গেল ৪১৬ জনের

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

সর্বশেষ