স্টাফ রিপোর্টার,ঈদগাঁওঃ
বৃহৎ এলাকার অত্যন্ত গ্রামাঞ্চলের নারী-পুরুষের আস্থা এবং বিশ্বাসের ঠিকানা মানব সেবামুলক প্রতিষ্ঠান ঈদগাঁও মডেল হাসপাতাল। ভাল সেবা পেয়েই রোগীরা সন্তুষ্ট।
জানা যায়, বিগত ২০১৫ সালে কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে অবস্থিত হাসপাতালটি। সেই থেকে এ পর্যন্ত মানবসেবায় ব্যাপক নজির স্থাপন করেন। করোনার মতন কঠিন সময়েও রোগীদের চিকিৎসা সেবা দিতে বিন্দুমাত্র পিছপা হননি। সাধ্য অনুযায়ী চিকিৎসা ও অপারেশনের সেবা দিয়ে যাচ্ছেন।
সার্জারিতে অভিজ্ঞতা সম্পন্ন ডা: মো: ইউসুফ আলীর সুযোগ্য নেতৃত্বে এ পর্যন্ত হাসপাতালটি আধুনিক চিকিৎসা সেবায় সফলভাবে এগিয়ে যাচ্ছেন। নানান ঘাত প্রতিঘাত ডিঙ্গিয়ে বিভিন্ন বিষয়ে সুচিকিৎসা প্রদান করা হচ্ছে রোগীদের।
আরো জানা যায়, উক্ত হাসপাতালে দৈনিক দিবা রাত্রি কয়জন চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন। কম্পিউটারাইজ ল্যাব,ডিজিটাল এক্সরে, অপারে শন থিয়েটার ও উন্নতমানের আলট্রাসনোগ্রাফি মেশিনের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের রোগীদের সেবা প্রদান করে যাচ্ছে।
এছাড়াও মডেল হাসপাতালে নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা: জিন্নাতুন্নেছা,অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা: এ কে এম হারুন অর রশিদ, ডায়া বেটিস বিশেষজ্ঞ মফিজুল ইসলাম তালুকদার ও
ঢাকা থেকে আগত হার্ট সার্জারি বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ মনজুর হোসেন,রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিশেষজ্ঞ ডা: জোনাইদ কবির, ডায়াবেটিস, সনোলজিস্ট এবং চর্ম ও যৌন এলার্জি রোগে অভিজ্ঞ ডা: জেসমিন আরা পারভীনসহ আরো অনেকে রোগীদের সেবায় নিয়োজিত।
হাসপাতালে উদ্যোগে ১২শতাধিক সুবিধাভোগী ডায়াবেটিস রোগীকে সেবা প্রদান, ১০৯ জনকে ফ্রি ডায়াবেটিসসহ ওষুধ প্রদান, তিন বছরের ব্যবধানে দুশত রোগীকে মাতৃকল্যাণ ফান্ড থেকে অসংখ্য টাকার চিকিৎসা সহযোগিতা প্রদান।
ম্যানেজিং ডিরেক্টর ডা:মো ইউছুফ আলীর মতে, দীর্ঘবছর যাবত হাসপাতালটি ঈদগাঁও উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি বাইশারীসহ বিশাল এলাকায় মানুষের সেবায় কাজ করছি। ঈদগাঁও মডেল হাসপাতালকে এলাকার মানুষ পছন্দ করে ও চিকিৎসা সেবার বিশ্বাস রাখেন।



