চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি আসলাম হোসেন মাসুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মাহমুদুর রহমান। এরপর সভার আলোচ্যসূচি উপস্থাপন ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি।
সভায় বিগত সভার কার্যক্রম অনুমোদন, গঠনতন্ত্র সংশোধন, নির্বাচন কমিশন গঠন এবং খসড়া ভোটার তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্যসূচি অনুযায়ী উপস্থিত সাধারণ সদস্যরা বিভিন্ন বিষয়ে একমত পোষণ করেন এবং সিদ্ধান্তে স্বাক্ষর প্রদান করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পরিবহন শ্রমিক ১৩ সংগঠনের সমন্বয় পরিষদের আহ্বায়ক শাহ আলম হাওলাদার।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আমির হোসেন, ইউনুস নবী সুমন, মো. শফিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।
সভায় প্রধান অতিথি অলি আহমেদ সংগঠনের নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানান।
সভাপতি আসলাম হোসেন মাসুদ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আরু|



