মোঃ সোহেল, কক্সবাজার:
কক্সবাজার চকরিয়ায় বন্যার পানিতে ডুবে মোহাম্মদ হাবিব(১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। (২৩ আগষ্ট) সকাল ১১টা ৩০ মিনিটের সময় উপজেলার বরইতলী বিবিরখিল গ্রামে এ ঘটনা ঘটে। মোহাম্মদ হাবিব উপজেলার বরইতলী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড বিবিরখীল গ্রামের টমটম চালক জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর বলেন, সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু একসাথে বাড়ি থেকে বের হয়ে পহরচাঁদা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় সড়কের উপর দিয়ে যাওয়া বন্যার পানির স্রোতে ভেসে যায় তিন শিশু। দুই শিশু সাঁতরিয়ে বেঁচে গেলেও হাবিব স্রোতে ভেসে গিয়ে পানিতে ডুবে মারা যায়। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



