back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচ্ছন্ন কার্যক্রমে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে:চসিক

kbctgbd
১৮ আগস্ট ২০২৪ ২:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামে তিনদিন ব্যাপি বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রোববার সকালে নগরীর চকবাজার ওয়ার্ডস্থ প্রবর্তক মোড়ে বড় নালা এবং আশপাশ শাখা নালা সমূহ পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি জানান, আজ থেকে প্রতিদিন দুটি করে ড্রেনে ক্র্যাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ পাঁচজন কর্মকর্তা এ কার্যক্রম মনিটরিং করছেন। এই কার্যক্রমে বিশেষ দল দুইভাগে বিভক্ত হয়ে এবং পাশবর্তী দুটি ওয়ার্ড থেকে ৫০ জন করে পরিচ্ছন্ন কর্মী যোগদান করছেন। সংশ্লিষ্ট জোন কর্মকর্তা বিষয়টি তদারকী করছেন।

রবিবার শুলকবহর এবং চকবাজার ওয়ার্ডের নালা পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। শুলকবহর ওয়ার্ডের ক্র্যাশ প্রোগ্রামে পূর্ব ষোলশহর ওয়ার্ডের শ্রমিকগণ এবং চকবাজার ওয়ার্ডের সাথে বাগমনিরাম ওয়ার্ডের সেবকগণ যোগ দিয়েছেন। সকাল ১১টায় শুরু হয়ে বেলা ৩টায় ক্র্যাশ প্রোগ্রাম শেষ হয়েছে। এছাড়াও অন্যান্য ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীগণ নিজের ওয়ার্ডের কার্যক্রম শেষে এই বিশেষ ক্র্যাশ প্রোগ্রামে যোগ দিচ্ছেন। কার্যক্রমে প্রকৌশল বিভাগ যান্ত্রিক সহায়তা করছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার ১৬ নং ওয়ার্ডের কাতালগঞ্জ এরিয়া বৌদ্ধ মন্দির এর সামনে কন্টেইনারের সামনে এবং ৮ নং শোলকবহর ওয়ার্ড বিপ্লব উদ্যান এর সামনে থেকে দুই নং গেটের দিকে পরিচ্ছন্ন করা হবে। মঙ্গলবার ১০ ও ১১ নং ওয়ার্ড সাগরিকা মোড় থেকে স্টেডিয়ামের দিকে বড় নালা এবং ৯ নং ওয়ার্ডের অলংকার মোড় বড় নালা পরিষ্কার করা হবে। বুধবার ৬ নং ওয়ার্ডে একলাছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে হোটেল জামান হইয়া বহদ্দার হাট পুকুর এর দিকে নালা এবং ৭ নং ওয়ার্ডের সামনে থেকে বিবিরহাট হইয়া আতুরার ডিপোর দিকে নালা পরিস্কার করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাকিব আল হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের...

গর্তে হাত দিতেই সাপের ছোবল, প্রাণ গেল নারী ও শিশুর

ফরিদপুরের সালথায় পৃথক ঘটনায় বিষধর সাপের ছোবলে এক নারী...

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, মাটিচাপায় প্রাণ হারাল শিশু

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের...

লায়ন্স ফাউন্ডেশনে ফ্রি চক্ষু চিকিৎসা, উপকৃত বিভিন্ন জেলার রোগীরা

কানাডাভিত্তিক জেকভ ফাউন্ডেশন-এর উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে ৩ দিনব্যাপী...

এটা কি জুলাইয়ের ইতিহাস, নাকি বিএনপির গল্প?

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের কড়া সমালোচনা করেছেন...

সর্বশেষ