back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা কার্যক্রমে এগুচ্ছেন সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার 

kbctgbd
১৮ আগস্ট ২০২৪ ৯:২৬ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের নবসৃষ্ট উপজেলার সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার এবার নানামুখী কার্যক্রমে সফলতার দ্বারপ্রান্তে এগুচ্ছেন। ২০২০ সালের শুরুর দিকে প্রতিষ্ঠালাভ করা সামাজিক ও মানবিক সংগঠনটি সে থেকে বিভিন্ন কর্মসূচি পালন কার্যক্রম অব্যাহত রেখেছেন। ম্যাসেনজার ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে।

বর্তমানে এ সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন চিকিৎসক,শিক্ষক,শিক্ষার্থী, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধি। সংগঠনের সভাপতি রেহেনা নোমান কাজল, সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের সুদক্ষ নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সুশিক্ষিত ও কর্মঠ সদস্যদের আন্তরিকতায় এগিয়ে যাচ্ছেন যুব ঐক্য পরিবারের নানামুখী নান্দনিক কার্যক্রম।

যুব ঐক্য পরিবার কর্তৃক ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থান,শিক্ষা প্রতিষ্ঠান, পথচারী,সাধারণ মুসল্লী, সাংবাদিকসহ মহেশখালী, চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলায় মসজিদে টুপি বিতরণ, জায়নামাজসহ তাসবিহ বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে যুব ঐক্য পরিবার ঈদগাঁও উপজেলাসহ পার্শ্ববর্তী রামু উপজেলার বিভিন্ন হেফজখানা ও মসজিদে অসংখ্য কোরআন শরীফ বিতরণ করা হয়। এটি বতমানেও চলমান রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী ও বৃক্ষরোপণসহ বিতরণ করা হয়। বার্ষিক সম্মিলনের মাধ্যমে নতুন কমসূচীর পরিকল্পনা গ্রহণ করা হয়।

বিগত সময়ে করোনার মত কঠিন মুহুর্তে অসহায়,হতদরিদ্রদের মাঝে চাল-ডাল বিতরণ ,মসজিদে মসজিদে সাবান বিতরণসহ তিন হাজারের অধিক মাস্ক বিতরণ করে জনগণের হৃদয়ে স্থান করে নেন এই সামাজিক সংগঠনটি।

অন্যদিকে ঈদগাঁও-রামু-সদর উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং প্রতিরোধসহ কোরান ও নামাজ শিক্ষা চালুর দাবিতে সচেতনতা সমাবেশ ও শপথ পাঠ করে প্রশংসিত হয়েছেন সকলের মাঝে।

পাশাপাশি সংগঠনের পক্ষে ঈদগাঁওর বিভিন্ন হাসপাতালে থ্যালাসেমিয়া (রক্তশূন্যতা) রোগীর পরিক্ষা-নিরিক্ষার ক্ষেত্রে ডিসকাউন্ট চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসকাউন্টের সুবিধা আদায়, ঈদগাঁওতে কারিগরি শিক্ষা (ভোকেশনাল কোর্স) চালুর দাবিতে জেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত আবেদন প্রদান, ঈদগাঁওতে থ্যালাসেমিয়া সেন্টার বাস্তবায়নের লক্ষ্যে রক্তশূন্যতা রোগীর তালিকাও করা হয়।

২০২৪ সালের ৭মার্চ ( ঐতিহাসিক একটি দিনে) যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার জেলা অফিস থেকে নিবন্ধন সনদ লাভ করেন একঝাঁক তারুন্যের সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাকিব আল হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের...

গর্তে হাত দিতেই সাপের ছোবল, প্রাণ গেল নারী ও শিশুর

ফরিদপুরের সালথায় পৃথক ঘটনায় বিষধর সাপের ছোবলে এক নারী...

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, মাটিচাপায় প্রাণ হারাল শিশু

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের...

লায়ন্স ফাউন্ডেশনে ফ্রি চক্ষু চিকিৎসা, উপকৃত বিভিন্ন জেলার রোগীরা

কানাডাভিত্তিক জেকভ ফাউন্ডেশন-এর উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে ৩ দিনব্যাপী...

এটা কি জুলাইয়ের ইতিহাস, নাকি বিএনপির গল্প?

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের কড়া সমালোচনা করেছেন...

সর্বশেষ