back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে প্রাথমিক বিদ্যালয়ে হামলা করে দপ্তরীর মোটর সাইকেলে আগুন

kbctgbd
১৪ আগস্ট ২০২৪ ৫:০২ অপরাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৬০ নং খাসেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  দুর্বৃত্তরা প্রকাশ্যে দিবালোকে হামলা চালিয়েছে। অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দপ্তরীর মোটর সাইকেল। স্কুল থেকে বের করে দিয়েছে নারী প্রধান শিক্ষককে। বুধবার (১৪ আগষ্ট) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগী স্কুলের দপ্তরী  মোঃ কবির হোসেনের সাথে কথা বলে জানা যায়. দুপুর ১২টার দিকে  সাবেক মেম্বার আলামিনের নেতৃত্বে ২০-২৫ জন দুস্কৃতিকারী অস্রে সজ্জিত হয়ে ওই বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে। এর পর তারা প্রধান শিক্ষক মোসাঃ কামরুন্নাহারকে অস্ত্রের মুখে জিম্মি করে বিদ্যালয় থেকে বের করে দেয়। এ সময় দপ্তরীকে ধাওয়া করলে সে পালিয়ে রক্ষা পেলেও হামলাকারীরা অফিস কক্ষের সামনে রাখা তার মোটর সাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আতংক ছড়িয়ে পড়ে স্কুলের কোমলামতি শিক্ষার্থীদের মধ্যে । হামলাকারী প্রত্যেকেই ওই এলাকার বাসিন্দা। খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খাসেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ কামরুন্নাহার বলেন, সংঘবদ্ধ ২০-২৫ জন হামলাকারী অফিসে প্রবেশ করে আমাকে হুমকি দিয়ে বলে এই মুহুর্তে আপনি স্কুল থেকে বের হয়ে যান। আমি তাদের ছবি তুলতে গেলে তারা আমাকে বাধা দেয়।  পরে আমি টিইও স্যারকে অবগত করে তাদের ভয়ে স্কুল থেকে চলে আসি।

অভিযুক্ত সাবেক ইউপি মেম্বার আলামিন বলেন. আমি এ ঘটনার সাথে জড়িত নয়। পরে বিষয়টি জানতে পেরেছি। প্রধান শিক্ষকের ইতিপূর্বে অসদাচরণের কারণে এমন ঘটনা ঘটেছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে সিংগাইর উপজেলা শিক্ষা অফিসার সুলতানা আছমা খান বলেন , আমি থানা পুলিশকে অবগত করে ক্লষ্টারের দায়িত্বে থাকা এটিইও নাহিদাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

গর্তে হাত দিতেই সাপের ছোবল, প্রাণ গেল নারী ও শিশুর

ফরিদপুরের সালথায় পৃথক ঘটনায় বিষধর সাপের ছোবলে এক নারী...

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, মাটিচাপায় প্রাণ হারাল শিশু

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের...

লায়ন্স ফাউন্ডেশনে ফ্রি চক্ষু চিকিৎসা, উপকৃত বিভিন্ন জেলার রোগীরা

কানাডাভিত্তিক জেকভ ফাউন্ডেশন-এর উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে ৩ দিনব্যাপী...

এটা কি জুলাইয়ের ইতিহাস, নাকি বিএনপির গল্প?

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের কড়া সমালোচনা করেছেন...

নতুন ধারা বাংলাদেশের ৬ নেতা গ্রেপ্তার

সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান, মিছিল এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে...

সর্বশেষ