কালোবাজারির প্রতিরোধ ও বাজার ব্যবস্থাপনাকে আইনানুগভাবে পরিচালিত করতে সকল ব্যবসায়ীকে উৎসাহিত করার লক্ষ্যে সোমবার (১২আগস্ট) ল’ ফোরাম, রাজবাড়ীর’র উদ্যোগে বাজার মনিটরিং ও আইনি সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালিত হয়। রাজবাড়ী শহরের বড় বাজারের কাঁচা বাজার এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।সেসময় তারা বাজারের বিভিন্ন পণ্য, মুরগি, শুঁটকি, সবজি, গরুর মাংসসহ বিভিন্ন দোকানে নিবিড় পর্যবেক্ষণ করে।
ল’ ফোরাম, রাজবাড়ীর সদস্য রনি বলেন, সম্প্রতি ছাত্র আন্দোলনের প্রভাবের মুখে ৫ ই আগস্ট হতে বাজারে পণ্যের দাম সীমিত পরিসরে কমতে শুরু করেছে। বিভিন্ন খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি কাঁচা বাজারের দামে স্থিতিশীলতা এসেছে। এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজি প্রতি ৫-১০ টাকা কমেছে।

পরবর্তীতে আমরা মুরগির বাজারে গিয়ে বিক্রেতাদের ক্রয় এবং বিক্রয়ের হিসাব মিলিয়ে মুরগির দাম কেজি প্রতি ১০ টাকা কমিয়ে দিয়েছি রনি আরও বলেন, আমরা ও.এম.এস ডিলারদের দোকানে অভিযান পরিচালনা করে ব্যাপক অনিয়ম দেখতে পায়। ডিলাররা অবৈধভাবে সরকার কর্তৃক বরাদ্দ চাল মজুদ করে রেখেছিল। পরে আমরা সকল চাল জনগণের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রয় করে দেয়।
সে সময় ল ফোরামের সদস্যরা বাজারের ব্যবসায়ীদের চাঁদাবাজির বিষয়ে সচেতন করেছে এবং তাদের অধিকার ও করণীয় সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেছে। তারা সকলকে রসিদ ছাড়া কোনও ধরনের অর্থ লেনদেন করলে তা আইনি পর্যবেক্ষণের আওতায় আসবে না এবং এর ফলে ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। বা তারা আইনি সাহায্য চাইলে তা প্রদান করাও কষ্টসাধ্য হয়ে পড়বে সেসব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন।



