back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ থাকলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া

kbctgbd
১১ আগস্ট ২০২৪ ৫:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা পরিকল্পিত নয়, এটি বিছিন্ন ঘটনা। এসব হামলা চালিয়ে কিছু মানুষ চলমান পরিস্থিতির সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে বা অন্য যে কোনো দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যখন কোনো পরিবর্তন আসে, কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত, বাংলাদেশের প্রতিটি বিপ্লবে ক্ষমতাসীন দলের নেতারা—তাঁরা হিন্দু বা মুসলমান যে ধর্মের হন না কেন, শিকারে পরিণত হন।’

তিনি আরও বলেন, ‘কিছু বিচ্ছিন্ন হামলা হয়েছে। কিন্তু সেগুলো সুসংগঠিত (সিস্টেমেটিক) হামলা নয়। আর এসব হামলাকে ঘিরে কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে।‘ এছাড়া বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ‘অসাধারণ’ উল্লেখ করেন তিনি।

এছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়ায় সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না বলে আশা প্রকাশ করেন তিনি।সাক্ষাৎকারে ভারতের সাথে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় থাকবে এবং বিএনপি ক্ষমতায় এলে এর উন্নতির চেষ্টা করবে।‘

প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত, যে সরকার অনেক মানুষকে হত্যা করেছে। এছাড়া তিনি ন্যায়ের পক্ষে এবং নিরপেক্ষ ছিলেন না, তার সময়ে, নজিরবিহীন দুর্নীতি হয়েছে। তাই তাকে অপসারণের দাবি ছিল ন্যায্য। ছাত্রদের বিক্ষোভের মুখে তাঁকে পদত্যাগ করতে হয়েছে।‘

শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে চরমপন্থীদের সম্পৃক্ততা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এমন কোনো কিছু ছিল না। জামায়াতে ইসলামীর বিষয়ে তিনি বলেন, ‘জামায়াত চরমপন্থী দল নয়। তবে বাংলাদেশে চরমপন্থী কিছু গোষ্ঠী ছিল, সেগুলোর অস্তিত্ব এখন আছে বলে আমি বিশ্বাস করি না।’

তিনি বলেন, এই আন্দোলন সম্পূর্ণভাবে ছাত্রদের নেতৃত্বে হয়েছে। তাদের অধিকাংশেই অতি প্রগতিশীল। আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেকেই অসাধারণ মেধাবী।

শেখ হাসিনা দেশ তাগের আগে পদত্যাগ করেননি বলে জয়ের দাবির বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট নিজেই বলেছেন, তিনি (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন। সেখানে কোনো জবরদস্তি বা এমন কিছু ছিল না।‘

তিনি বলেন, যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন, তখন তাঁর সামনে দুটি বিকল্প ছিল। একটি হলো থেকে যাওয়া এবং বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হওয়া। অপরটি হলো দেশ ছেড়ে যাওয়া। আর শেষ মুহূর্তে তিনি (শেখ হাসিনা) দেশত্যাগের সিদ্ধান্ত নেন।’

বাংলাদেশে আবার কবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৭৮ বছর বয়সী খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, অবশ্যই নির্বাচনে অংশ নেবেন।’

বিএনপি নেতা বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের জন্য আরও সময় প্রয়োজন। পুরো নির্বাচনব্যবস্থাই দূষিত হয়ে গেছে। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অবস্থায় নেই। নির্বাচনব্যবস্থায়ও সংস্কার আনতে হবে তাদের (অন্তর্বর্তী সরকার)।“

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ