তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রয়েছেন সাবেক এক সংসদ সদস্যের স্ত্রী।কালাপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুস সোবহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য মৃত শফিকুর রহমানের স্ত্রী নাজমা বেগমসহ (৫০), ফাহাদ আহমেদ (১২) ও হাসাইন আহমেদ (২২)। তারা সবাই স্থানীয় বরুনা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।



