back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও থানার পুলিশ ফিরছেন: কার্যক্রমে সচল

kbctgbd
১১ আগস্ট ২০২৪ ৪:৩৬ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

কক্সবাজারের ক্ষতিগ্রস্ত ঈদগাঁও থানার কার্যক্রম সচল হয়েছে। গ্রহণ করা হচ্ছে সাধারণ ডায়েরি। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে থানার দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। এদিকে থানার কার্যক্রম পরিদর্শন করেছেন রামু সেনানিবাসের (১০ পদাতিক ডিভিশন কমান্ডার) জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হাসান।

শনিবার দুপুরে থানা পরিদর্শনকালে তিনি বলেন, ছাত্র প্রতিনিধিদের প্রত্যাশা মতে, সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় ও বাংলাদেশ আনসারের সহযোগিতায় থানার কার্যক্রম শীঘ্রই পরিপূর্ণতা পাবে। আরো বলেন, থানার সেবা কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক করতে স্থানীয় ছাত্রপ্রতিনিধি দের দাবী মতে সেনাবাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ প্রশাসনিক সহায়তা দেয়া হবে।জিওসি বলেন, থানার সেবা কার্যক্রম স্বাভাবিক করতে সেনাবাহিনীর ২৪/২৫ জন সদস্য এবং আনসারের ৪/৫ জন সদস্য সার্বক্ষণিক কাজ করবে।

পরে তিনি থানা ভবনের প্রথম ও দ্বিতীয় তলার ক্ষয়ক্ষতির চিত্র ঘুরে দেখেন। শেষে তিনি থানা ভবন সংলগ্ন তেতুলতলী কমিউনিটি সেন্টারে স্থানীয় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। এই সময় সড়কে ট্রাফিক কার্যক্রমে দায়িত্ব পালনকারী শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিদের উপহার প্রদান করেন জিওসি।

এ সময় উপস্থিত ছিলেন, রামু সেনানিবাসের ২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুন্নবী, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা,ঈদগাঁও উপজেলা সিকিউরিটি কমান্ডার মেজর আরাফাত, সহযোগী মেজর মাহফুজ, কর্নেল জুনায়েদ, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমাসহ সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাসহ স্থানীয় ছাত্র নেতৃবৃন্দরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চাঁদে আছড়ে পড়ল স্পেসএক্সের রকেট

ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স–এর একটি নিয়ন্ত্রণহীন ফ্যালকন-৯...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা অগণতান্ত্রিক

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতার ওপর ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার...

জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার...

মাঠে নেমেই জাদু দেখালেন নেইমার

ব্রাজিলের ঐতিহ্যবাহী নকআউট টুর্নামেন্ট কোপা ডু ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে...

সর্বশেষ