এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার সড়ক সংস্কারসহ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন। শুক্রবার ( ৯ আগষ্ট) রাত ১১টা থেকে ভোর ৫টা পযন্ত ঈদগাঁও বাসষ্টেশন হয়ে গরুর বাজার পয়েন্টে ময়লা আবর্জনা সরিয়ে ইট বালি দেওয়া হয়। এহসান, রিয়াদ, আরফাত, সাজ্জাদ, লাবিনসহ বিভিন্ন শিক্ষাঙ্গনের অসংখ্য শিক্ষার্থীরা এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
পরিছন্নতা অভিযানে অংশ নেওয়া কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী রফিকুল ইসলাম লাবিন জানান, দেশকে গড়ার দায়িত্ব প্রতিটি ছাত্র সমাজের। আমরা এই দেশটাকে নতুন রূপে সাজানোর জন্য নিজেদের উদ্যোগে ঈদগাঁও উপজেলার বাসস্ট্যান্ডে সড়ক সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছি। ব্যবসায়ীদের প্রতি ছাত্র সমাজের অনুরোধ ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন ঈদগাঁও পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
সামাজিক প্ল্যাটফর্ম সরকারী নিবন্ধিত ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক জানান, শিক্ষার্থীদের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। এরাই আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ। তারা দেশ মাতৃকাকে ভালোবেসে সড়ক সংস্কার করেন। পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা উপহার দেওয়ার উদ্দেশ্যে যে কষ্ট পরিশ্রম করছেন সত্যিই কৃতজ্ঞ ।



