নিজস্ব প্রতিবেদকঃ
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম। তিনি আপিল বিভাগের বিচারপতি ছিলেন। এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। দুপুর আড়াইটার দিকে আইন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।
সূত্র জানিয়েছে, ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে।



