back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষা শহীদ রফিক সেতুর টোল বন্ধে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

kbctgbd
৯ আগস্ট ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি :

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে ধলেশ্বরী নদীর উপর ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ রফিক উদ্দিন আহমেদ এর নামে ২০০০সালে নির্মিত “শহীদ রফিক সেতুর” টোল আদায় দীর্ঘ ২৪ বছরেও বন্ধ না হওয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিংগাইরের কোটা আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা,পরিবহনের ড্রাইভার, হেল্পার ও এলাকার সাধারণ জনগণ।

শুক্রবার ৯ আগস্ট শহীদ রফিক সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থানে বেলা ৩টার দিকে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কের ভূমিকায় ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ  আবু সায়েম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ রুমির সঞ্চালনায় টোল মওকুফের দাবি জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোঃ আসিফ, মোঃ মিরাজ, মোঃ রনি, জয় ইউনুস, মোঃ আবীর আহমেদ,মোঃ সাইদুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন- আর কখনো এই সেতুর টোল আদায় করতে দেয়া হবেনা। এছাড়াও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জানা যায়,২০০০ সালে ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকার সাভারের সংযোগস্থল ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ৩০৭ মিটার দৈঘের্যর ভাষা শহীদ রফিক সেতুর উদ্বোধন করেন । ২০১৩ সালে সাবেক সড়ক পরিহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সেতুতে ৩ চাকা বিশিষ্ট পরিবহনের টোল  মওকুফ করা হয় । কিন্ত বন্ধ হওয়ার কিছুদিন পরেই ঢাক-ঢোল পিটিয়ে পুনরায় টোল আদায় করা শুরু হয়। সেই ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত চলছে এই  অবৈধ টোল আদায়। সাধারণ মানুষের বিভিন্ন সময়ে করা বিক্ষভ মিছিলেও কোনো কাজই হয়নি। তাই বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ভাষা শহীদ রফিক সেতুর টোল মওকুফ প্রানের দাবি হয়ে দাঁড়িয়েছে।

টোল মওকুফ বিক্ষোভ কর্মসূচি সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ  আবু সায়েম বলেন, সিংগাইর তথা মানিকগঞ্জ এর সাধারণ মানুষের প্রানের দাবি এই সেতুর টোল  মওকুফ করে দেয়া। তাই কর্তৃপক্ষের কাছে ভাষা শহীদ রফিক সেতুর টোল অনতিবিলম্বে মওকুফ ঘোষণা করার অনুরোধ জানাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা অগণতান্ত্রিক

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতার ওপর ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার...

জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার...

মাঠে নেমেই জাদু দেখালেন নেইমার

ব্রাজিলের ঐতিহ্যবাহী নকআউট টুর্নামেন্ট কোপা ডু ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে...

উন্মোচন হলো ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গ্যালারি পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' আনুষ্ঠানিকভাবে...

সর্বশেষ