সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সর্ববৃহৎ সনাতন ধর্মাবলম্বীদের বসবাস ও মৈনাক পর্বত তথা আদিনাথ মন্দির পাদদেশে অবস্থিত ছোট মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদিনাথ ঠাকুরতলা গ্রামের নবগঠিত সমাজ কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর যৌথ সভা অদ্য ০২ আগষ্ট (শুক্রবার) রাত ৮টায় অত্র এলাকার শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত আদিনাথ ঠাকুরতলা সমাজ কমিটি গঠন গত ২৪/০৫/২০২৪ইং তারিখ ৩১ বিশিষ্ট কমিটি সদস্য ও ২০ জন বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী গঠন হয়। এরই প্রেক্ষিতে আদিনাথ ঠাকুরতলা গ্রামের সমস্যা ও উন্নয়ন বিষয়ক যৌথ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শ্রীযুক্ত বাবু নির্মল দে।
সভায় ঠাকুরতলা গ্রামের সমস্যা ও উন্নয়ন বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন উপদেষ্টা মণ্ডলী শ্রীযুক্ত বাবু সোনা রাম দে(বৈদ্য), শ্রীযুক্ত বাবু দুলাল ভট্টাচার্য (সা: প্র: শিক্ষক), অনিল চন্দ্র দে (মিস্ত্রী), প্রতাপ চন্দ্র দে (পেতন), শ্রীযুক্ত বাবু রনজিত দে, শ্রীযুক্ত বাবু মনিন্দ্র দে, শ্রীযুক্ত বাবু অজিত দে, শ্রীযুক্ত বাবু বদন দে, সমাজ কমিটির সহ-সভাপতি শ্রীযুক্ত বাবু কাজল দে(সওদা), শ্রীযুক্ত বাবু রনজিত দে (পল্লী চিকিৎসক), সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু ব্রজ গোপাল ঘোষ (শিক্ষক), অর্থ সম্পাদক শ্রীযুক্ত বাবু সুজন কান্তি দে(ইউপি সদস্য), শ্রীযুক্ত বাবু সুমন চন্দ্র দে (সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত বাবু সুজিত দে সহ প্রমুখ।
উক্ত সভা সঞ্চালন করেন শ্রীযুক্ত বাবু প্রনব দে (শিক্ষক)। উক্ত আলোচনা সভায় আদিনাথ ঠাকুরতলা গ্রামের সামাজিক উন্নয়ন বিষয়ক মন্তব্য পেশ করেন এবং আরো অগ্রসরের আশা প্রকাশ করেন। সভার সভাপতির সমাপনী আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।



