back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও ঈদগড় সড়কে ডাকাতি : মালামাল লুট : অপহরণের চেষ্টা 

kbctgbd
১১ জুলাই ২০২৪ ২:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,ঈদগাঁওঃ

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। ৯ জুলাই (মঙ্গলবার) রাত আনুমানিক ৯টার দিকে ঘটনাটি ঘটে সড়কের সাততাঁরা নামক স্থানের পূর্বে শিল্পী জনি চত্বরের পশ্চিম পাশে।খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে থানা পুলিশ।

ডাকাতির শিকার ঈদগড় বাজার এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, তিনিসহ আরো কয়েকজন সিএনজিযোগে ঈদগাঁও যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দলের সদস্যরা মুখোশ পড়ে সড়কে ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে নগদ টাকা, মোবাইলসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে। একই ভাবে অটোরিকশা, সিএনজিসহ আরো ৪টি যানবাহনের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেটসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে পাহাড়ের দিকে চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশা চালক জানায়, তার এক যাত্রীকে জোরপূর্বক টানাহেঁচড়া করে পাহাড়ের দিকে নিয়ে গেছে। যদিও ভুক্তভোগী অপহৃতের আত্মীয় শফিক আহমেদ জানিয়েছেন তাকে মারধর করে ছেড়ে দিয়েছে ডাকাত দলের সদস্যরা।

ডাকাতির শিকার অপর এক ব্যক্তি জানান, ঘটনাস্থলের ২শ’ গজ পূর্বে পুলিশের একটি টহল টিম ছিল। এরমধ্যেই ডাকাতির ঘটনা ঘটেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ডাকাতি ও অপহরণের কোন ঘটনা ঘটেনি। সড়কে ডাকাতির উদ্দেশ্যে গাছ ফেলেছিল। পুলিশ সড়কে টহল জোরদার বাড়িয়েছে।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ডাকাতি ও অপহরণের চেষ্টার ঘটনায় সড়কের চলাচলরত যাত্রী, চালক পথচারীদের মধ্যে নতুন করে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে বলে জানান ঈদগড়ের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর দেখা গেল সেটি ‘লাইটার’

গাজীপুরের শ্রীপুরে টিকটকে পিস্তল প্রদর্শন করে এলাকায় আতঙ্ক ছড়ানো...

রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! গ্রাম ছাড়ার নির্দেশ

নেত্রকোনা সদর উপজেলায় এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে...

বিশ্বের আরেক মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র...

ভাইরাল ভিডিওর ঝড়ে পদ হারালেন এনসিপি নেতা!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও এবং এক...

শেখ হাসিনার ভাষণ নিয়ে যা বলছে ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে...

সর্বশেষ