মোঃ সোহেল, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন আল-ইনসাফ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রকল্পের আওতায় সাইফুল ইসলামের অর্থায়নে হারবাং পাতাখোলা হেফজখানা ও হযরত মেহেদী শাহ্ (র.) এতিমখানার ওস্তাদ ও ক্ষুদে কোরআনের পাখিদের সম্মানে দুপুরের খাবারের আয়োজন করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, আল-ইনসাফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাত হাওয়ার পর থেকেই সংগঠনটি নিম্নবিত্ত পরিবার এবং এতিমখানায় খাবার বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার হারবাং পাতাখোলা হেফজখানা ও হযরত মেহেদী শাহ্ (র.) এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।
অনেকেই আর্থিক কষ্টে আছেন। বিশেষ করে এতিমখানাগুলো খাদ্য ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা অব্যাহত থাকিবেন।
শুক্রবার (৫ জুলাই) জুম্মার নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষার্থী,ওস্তাদ ও স্থানীয় মুরব্বিদের মাঝে খাবার বিতরণ করেন আল-ইনসাফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
এসময় উপস্থিত ছিলেন আল-ইনসাফ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও সভাপতি মিজানুর রহমান , সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত , অর্থ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রিফাত ,সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাউদ্দিন , সদস্য মোহাম্মদ সোহেল , মোহাম্মদ জাহেদ ও দাতা সদস্য সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন হারবাং পাতাখোলা হেফজখানা ও হযরত মেহেদী শাহ্ (র.) এতিমখানার প্রতিষ্টাতা পরিচালক হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম।
খাবার গ্রহন শেষে দাতা ও ফাউন্ডেশনের কল্যাণের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম আজাদী সাহেব।



