মোঃ সোহেল,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার চকরিয়া উপজেলার হারবাং এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে মো. রবিউল আউয়াল(১১) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।আহত রবিউল আউয়াল কুমিল্লা জেলা দেবীদ্বার উপজেলার রিকশাচালক প্রতিবন্ধী মোহাম্মদ আবু হানিফের ছেলে ওর বাবা থেকে জানতে পারলাম বিভিন্ন সময় পাঁচ বার বাড়ী থেকে চলে গিয়েছেন সর্বশেষ গত শনিবার বাড়ি থেকে বের হয়েছে,এখন শুনতে পেলাম কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন থেকে ছিটকে পড়ে যায় আমার ছেলে এখন আমি চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে ৮ টা:৩০মি: সময় হারবাং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ভিলেজের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।ঘটনার পরপরই রবিউল আউয়ালকে স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরে কর্তব্যরত চিকিৎসক পদুয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়।
ওসমান নামে এক ব্যক্তি জানান, একটি চলন্ত ট্রেনের থেকে হঠাৎ এ শিশুটি হারবাং ইউনিয়নের ভিলেজের পাড়া নামে এলাকায় পড়ে যায়।পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরে পদুয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পদুয়া সরকারি হাসপাতালে চিকিৎসকরা বলছে, তার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল রেফার করে।
আহত রবিউল আউয়াল সঙ্গে কথা বলে জানা যায়, তার বাড়ি কুমিল্লা জেলা বলে জানা যায়।এদিকে এলাকার প্রত্যক্ষদর্শীরা থেকে যতটুকু জানা গেছে, ট্রেন যাওয়ার সময় সিঙ্গেল দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালক চলন্ত ট্রেন থেকে হঠাৎ ছিটকে পড়ে অজ্ঞতা এক শিশু।
কক্সবাজার রেলওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আবুল হোসাইন জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই শিশুটি খোঁজখবর নিয়েছি পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠিয়ে দেওয়া হয়েছে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়।##



