back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের সেলুন কোচে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন স্পিকার

kbctgbd
৪ জুলাই ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

ট্রেনে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার ইচ্ছাপোষণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগামী ১৯ জুলাই সকাল ৭টায় চট্টগ্রাম থেকেই ‘ঈদ স্পেশাল ট্রেন-৯’ এ তার এ যাত্রার কথা রয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে সূত্রে জানা যায়, সংসদ প্রধানের এ যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ওইদিন ট্রেনে একটি বিশেষ সেলুন কোচ সংযোজন করা হবে।

স্পিকারের একান্ত সচিব (অতিরিক্ত সচিব) এম এ কামাল বিল্লাহ জানান, স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেই কক্সবাজারে ট্রেনে করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ১৮-২০ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার জেলা সফর করবেন তিনি। ১৮ জুলাই চট্টগ্রাম সফর করবেন। পরদিন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন বিশেষ সেলুন কোচে করে।

চট্টগ্রাম রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, স্পিকার মহোদয় কক্সবাজার স্পেশাল করে যাবেন। সেজন্য বিশেষ সেলুন কোচ সংযোজন করা হয়েছে। তিনি ১৯ জুলাই সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে রওনা দেবেন।

দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প ২০১০ সালের ৬ জুলাই একনেকে অনুমোদন পায়। ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকার এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। পরে এক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ করা হয় ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। যদিও এর আগে প্রকল্পের কাজ মোটামুটি শেষ হয়ে যায়। গত বছরের ১১ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১ ডিসেম্বর ২৩ তারিখ থেকে বাণিজ্যিকভাবে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ