back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে গৃহকর্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি আলিমুল গ্রেফতার

kbctgbd
৪ জুলাই ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে প্রতিবেশী গৃহকর্ত্রীকে ছুরিকাঘাত করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মো. আলিমুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৩ জুলাই বুধবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। ৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম। গ্রেফতারকৃত আলিমুল সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. সামিদুল হকের ছেলে। একইদিন বিকেলে আসামি আলিমুলকে আদালতে সোপর্দ করা হলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

প্রেস ব্রিফিং-এ জানানো হয়, গত ২৭ জুন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী নার্গিস বেগম ব্যাংক থেকে ২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে নিজঘরের ট্রাংকে রাখেন। বিষয়টি স্থানীয় ছিঁচকে চোর আলিমুল ইসলাম টের পেয়ে ওই টাকা চুরির উদ্দেশ্যে একইদিন মধ্যরাতে নার্গিস বেগমের বসতঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং চুরির চেষ্টা করে। তালা ভাঙার শব্দ শুনে নার্গিস বেগম টর্চলাইট নিয়ে বের হয়ে আলিমুলকে চিনে ফেলায় সে তার হাতে থাকা ছুরি দিয়ে নার্গিস বেগমকে পেটে ও গলায় আঘাত করে পালিয়ে যায়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নার্গিস বেগম। ওই ঘটনায় নিহতের ছেলে মো. রাকিব হোসেন প্রকাশ বাদী হয়ে আলিমুলসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে আলিমুল নিজেকে বাঁচাতে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে।

শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, পিপিএমের দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই খন্দকার সালেহ আবু নাঈম ও এলআইসি শাখার এসআই মোহাম্মদ আশিকুর রহমানসহ শেরপুর জেলার একটি চৌকস আভিযানিক টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় আলিমুলকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে চুরির চেষ্টাকালে নার্গিস বেগম তাকে চিনে ফেলায় ছুরিকাঘাতের কথা স্বীকার করে।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, ডিবির পুলিশ পরিদর্শক নাঈম হাসান মো. নাহিদসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ