back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে যত্রতত্র পার্কিং : ভয়াবহ যানজটে জনজীবনে নাভিশ্বাস 

kbctgbd
৩ জুলাই ২০২৪ ২:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,ঈদগাঁওঃ

কক্সবাজারের ঈদগাঁওতে ভয়াবহ যানজট সৃষ্টি কারণে জনজীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে। প্রতিদিন দীর্ঘলাইন হয়ে আটকে পড়ে দূরপাল্লা সহ বিভিন্ন ধরনের গাড়ি। এই সময় অতিরিক্ত সময় গুনতে হচ্ছে রোগী,শিক্ষার্থী,শিক্ষক,চাকরী জীবী ও ব্যবসায়ীসহ গুরুত্বপূর্ণ পেশার মানুষরা। ফলে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রার মান। অতিষ্ঠ হন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে বাজার এবং কক্সবাজার ভ্রমণে আসা পর্যটক।ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়ার পরেও রেহায় মিলছেনা যানজট থেকে। কার্যকরী পদক্ষেপের দাবী জানিয়েছেন সচেতন লোজকন।

দেখা গেছে, ঈদগাঁও বাসস্টেশনে কয়েক ধরনের যানবাহনের কার্যালয় রয়েছে। প্রত্যেক গাড়ি দাঁড় করানো হয়ে থাকে স্টেশনে। বাজারে যত্র তত্র পার্কিং করে যাত্রী উঠানামা করায় দীর্ঘক্ষন যানজট সৃষ্টি হয়। বাজার ও স্টেশনের ফুটপাত সহ মূল সড়কের অধিকাংশ দখল করে নেন ঐ সব যানবাহন গুলো। তার পাশাপাশি চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনের বিভিন্ন ব্যবসায়ীরা সড়কের পাশঘেষে দোকানের মালামাল রেখে ব্যবসা করে যাচ্ছেন।

অন্যদিকে স্টেশন কেন্দ্রিক গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় ছোট-বড় হরেক রকমের যানবাহন রাখার স্থান কিন্তু মহাসড়কের পাশেই। ফলে দূর পাল্লার গাড়ি এই অংশে এসে উভয় পাশ থেকে ওভারটেক করতে না পারায় যানজটের সৃষ্টি হয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় গাড়ি চালক সহ যাত্রীদের। অপরিকল্পিত যানবাহনের স্ট্যান্ড বন্ধ করা না গেলে যানজট নিরসন কোনভাবেই  সম্ভব নয় বলে মনে করেন সাধারন মানুষ।

সরেজমিন ঘুরে দেখা যায়,ঈদগড় সড়কের মাথা নামক স্থানে ছাঁরপোকা গাড়ি, জাপান মার্কেটের সামনে হাইয়েস (মাইক্রোবাস) সিএনজি, বাজার নামার রাস্তার মাথায় অটোরিকশা, মিনি টমটম, ইজিবাইক, ডেভেলপার মার্কেটে সামনে সৌদিয়া বাস,কেজিস্কুল গেইটের সামনে অটোরিকশাসহ দূরপাল্লার বাস থামিয়ে যাত্রী উঠানামা করায় যানজটের সৃষ্টি হয়।

দুয়েক ব্যবসায়ী জানান, অধিক হারে তিনচাকার যান বাহন বৃদ্ধি পাওয়া,ঝুপড়ি আর উপ-দোকান সৃষ্টির কারণে যানজটের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। যাত্রীর চেয়ে যানবাহন সংখ্যা অনেক বেশি।

নাছির,তাহের,পেঠানসহ কজন পথচারী জানান, যানবাহন অস্থায়ী পার্কিং উচ্ছেদ করা না গেলে যানজট কমানো সম্ভব নয়। আরকান সড়কের ফুটপাতসহ মূল রাস্তা দখল করে চলে এসব গাড়ি গুলোর কার্যক্রম। ফলে যানজট তীব্র হয়ে  ঘটছে নানা দূর্ঘটনাও।

বিভিন্ন যানবাহন চালকরা জানান, অধিকাংশ যান বাহন চালকদের লাইসেন্স নেই,অনভিজ্ঞ চালক দের দিয়ে যানবাহন মালিকরা সড়কের নামিয়ে দিয়েছে। প্রশিক্ষণ,লাইসেন্স,অভিজ্ঞতা না থাকায় সড়কে ঝড়ছে প্রাণ,অনেকে হচ্ছে পঙ্গু।

ঈদগাঁও বাসস্টেশন একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। এটিকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর। কিন্তু জনবল সংকট,অটোরিকশা,ইজি বাইক,মিনি টমটমের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া,যত্রতত্র পার্কিংয়ের ফলে যানজট সৃষ্টি হয়। যানবাহন শ্রমিক নেতাদের নিয়ে মিটিং করে যানজট নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঈদগাঁও ট্রাফিক পুলিশের টিআই সূত্রে এমনটি জানা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বের আরেক মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র...

ভাইরাল ভিডিওর ঝড়ে পদ হারালেন এনসিপি নেতা!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও এবং এক...

শেখ হাসিনার ভাষণ নিয়ে যা বলছে ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে...

বাজারের জনপ্রিয় ৮ ক্রিমে বিপজ্জনক রাসায়নিক

আজকাল ত্বক ফর্সা করার লোভে অনেকেই নানা ধরনের ক্রিম...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এসেছে স্বস্তির খবর। দীর্ঘদিন স্থগিত...

সর্বশেষ