back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক তরুন

kbctgbd
২৯ জুন ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক তরুন। তাঁর পূর্ব নাম ছিল সজল কুমার পাল। বর্তমানে নাম রাখা হয়েছে মোঃ আবদুর রহমান(২৭)। তিনি পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরা গ্রামের বিমল কুমার পাল ও পুস্পা রানী পালের ছেলে। শুক্রবার জুমার নামাজের আগে একতা বাজার মসজিদে তাকে কালেমা পড়ান প্রবীণ আলেম মাওলানা আবু তাহের। এরআগে সোমবার কুমিল্লা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেছেন।

হলফনামায় উল্লেখ করা হয়, সজল কুমার পাল জন্মসূত্রে হিন্দু ধর্মের পুরুষ মানুষ ও বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। পেশায় একজন চালক। তিনি ছোট বেলা থেকেই ইসলামী ধর্মের প্রতি অনুগত ছিলেন এবং দীর্ঘদিন থেকে পবিত্র কোরআন, নামাজ ও মুসলমানের রীতিনীতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন।

সাবালক হওয়ায় এককভাবে তাঁর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকায় ভবিষ্যতে শান্তির লক্ষ্যে হিন্দু ধর্ম ত্যাগ করে বিনা প্ররোচনায় মুসলিম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পরিবর্তিত নাম মোঃ আবদুর রহমান এবং পিতা-মাতার নাম ঠিক থাকবে। ইসলাম ধর্ম গ্রহণে পিতা-মাতা বাধা প্রদান করলে আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলে গন্য হবে। হলফনামায় স্বাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের মোঃ সুমন ও নয়ন।

এদিকে শুক্রবার কালেমা পড়ানোর সময় মসজিদে সমাজসেবক জাহাঙ্গীর হোসেন, ফালগুনকরা গ্রামের যুবসমাজসহ ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজ শেষে নওমুসলিম আবদুর রহমানের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবু তাহের। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবদুর রহমানকে অভিনন্দন জানিয়েছে সচেতন যুব সমাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ