জহিরুল ইসলাম সুমন, প্রতিনিধিঃ
২৬ জুন বুধবার সন্ধায় চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামে ছোট ভাইয়ের হাতে বড ভাই ইলিয়াছ হত্যার মুল আসামী বাহারকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। থানা সুত্রে জানাজায় ২৬ জুন সন্ধান অনুমান ১৭.১৫ ঘটিকার সময় চৌদ্দগ্রাম থানাধীন ১০নং বাতিসা ইউনিয়ন চাঁন্দকরা গ্রামের বাসিন্দা -মৃত শফিকুর রহমানের ছেলে মোঃ ইলিয়াছ (৫০) এর সাথে তারই আপন ছোট ভাই বাহারের সাথে ঝগড়া হয়। ঝগড়া এক প্রযায় ইলিয়াছের ছোট ভাই মোঃ বাহার(৩৩), লোহার ধারালো বটি এনে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম বড় ভাই মোঃ ইলিয়াছকে হত্যার উদ্দেশ্যে বাম দিকের পাজরে স্বজোরে গুরুতর আঘাত করে।আঘাতের ফলে ইলিযাছ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে।
তাৎক্ষণিকভাবে ইলিয়াছকে মূমুর্ষু অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার অবস্তা খারাপ দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ।ওই খানে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
বর্নিত ঘটনায় ইলিয়াছের স্ত্রী মুর্শিদা আক্তার (৩৬), বাদী হয়ে এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-৩৩, তারিখ-২৭/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড রুজু করা হয়।
ঘটনার সংবাদ পাওয়া মাত্রই চৌদ্দগ্রাম থানা পুলিশ বিভিন্ন স্থানে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাহার (৩৩) কে গ্রেফতার করা হয়। ভিকটিমকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা বটি উদ্ধার করা হয়। আসামীকে বাহারকে আদালতে প্রেরণ করা হয়েছে।



