back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ কেলেঙ্কারির অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

kbctgbd
২৫ জুন ২০২৪ ৭:৪৩ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে এক কওমি মাদ্রাসা শিক্ষককে নিয়ে আদালত ও থানায় দু’টি পৃথক অভিযোগ করা হয়েছে। কমিটিকে ডিঙ্গিয়ে ও ব্যাংক হিসাবে আয়ের টাকা জমা না রেখে নিজের পকেটে টাকা রাখার অভিযোগ করেছেন মাদ্রাসা কমিটির সদস্যরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মীরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায়। একটি অভিযোগে বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন আদালত।

সূত্রে জানা যায়, মাদ্রাসার সভাপতি, প্রধান শিক্ষকও কোষাধ্যক্ষের নামীয় একটি ব্যাংক হিসাবচালু করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাদ্রাসার প্রধান শিক্ষক (মোহতামিম) আসাদ আল হোসাইন ব্যাংক হিসাবে টাকা জমা না রেখে নিজের কাছে সংরক্ষণ করে রাখছেন। ওই ব্যাংক হিসাব গেল বছরের ১লা জানুয়ারি থেকে চলতি বছরের ১১ই জানুয়ারি পর্যন্ত দু’বারে মাত্র ৯৪ হাজার ২০০ টাকা জমা হয়েছিল।

এত দিনের মধ্যে প্রায় ১৫ লাখ টাকা আদায়কৃত অর্থ আয় হলেও ব্যাংক হিসাবে তা জমা হয়নি। এতে মাদ্রাসার সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ অন্যান্য সদস্যরা বার বার ওই প্রধান শিক্ষককে ব্যাংক হিসাবে টাকা জমা রাখার কথা বললেও তিনি তা তোয়াক্কা না করে নিজের কাছেই রেখেছেন। এতে মাদ্রাসার অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং তিনি কমিটির কাছে আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা দিতে অস্বীকার করেন।

মাদ্রাসা কমিটির সদস্য ছালেহ আহমদ ও গিয়াস উদ্দিন বলেন, তিনি ব্যাংকে অথবা কোষাধ্যক্ষের কাছে মাদ্রাসার অর্থ রাখতে রাজি নন। হিসাবের কথা বললে তিনি উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন। মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল মোছাব্বির বলেন, ‘আমি মনে করি উনি মাদ্রাসার দায়িত্ব ছেড়ে দিক এটাই ভালো হবে। এ ব্যাপারে অভিযুক্ত আসাদ আল হোসাইন বলেন, ‘যে টাকা নিয়ে তারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তা ডাহা মিথ্যা। আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই।’

সভাপতি-কোষাধ্যক্ষ ও সহ-সভাপতি এর বক্তব্যের বিষয়ে তিনি বলেন, তারা একে অপরের আত্মীয় বিধায় আমার বিরুদ্ধে এমনটা বলছেন।মৌলভীবাজার সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, আসাদ আল হোসাইন ও মুজিবুর রহমানের বিরুদ্ধে জিডি মূলে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছি। এর মধ্যে মাওলানা আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ