back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিলের পানি দেখতে গিয়ে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু আহত ৩

kbctgbd
২২ জুন ২০২৪ ৪:০১ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে বিলের পানি দেখতে গিয়ে নৌকা ডুবে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার (২১ জুন) বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কন্দুলী এলাকার বাইলসা (গজারমারি) বিলের নলাডুবায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে মোশারফ হোসেন মিল্টন (২১) এবং তার বন্ধু একই গ্রামের সাদা মিয়ার ছেলে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমানুল্লাহ আমান (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার পরে দু’টি ছোট নৌকা নিয়ে মিল্টন, আমানুল্লাহসহ তারা ৮বন্ধু বাইলসা (গজারমারি) বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যায়। এসময় পানির তোরে তাদের একটি নৌকা ভারসাম্য হারিয়ে ফেলে নৌকাটি উল্টে যায় এবং নিখোঁজ হয় মিল্টন ও আমানুল্লাহ। পরে আরেক নৌকার বন্ধুরা ডাক-চিৎকার দিলে আশপাশের মানুষেরা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে মিল্টন ও আমানুল্লাহকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর আহত তিন বন্ধুকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, টানা কয়েকদিনের থেমে থেমে বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নদ-নদী, খাল-বিল ও জলাশয়গুলো পানিতে টইটম্বুর হয়েছে। তারা নৌকা নিয়ে পানি দেখতে গিয়েই নৌকা উল্টে দুইজন মারা গেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্কুলে ঢুকে ৩৪ ছুরিকাঘাতে শিক্ষিকা হত্যা

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের ভেতরে মাত্র...

‘আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে দাবি করা...

স্ত্রী হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে...

অভিনয়জগতের আরেক নক্ষত্রের বিদায়

বাংলাদেশের টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চের পরিচিত মুখ অভিনেত্রী রিনা...

যে সিদ্ধান্ত পাল্টে দেয় রাজনৈতিক সমীকরণ

২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক সংকট এক নতুন...

সর্বশেষ