back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫টি গরু পিকাপ গাড়ীসহ দুই চোর গ্রেপ্তার

kbctgbd
১৪ জুন ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে ৫টি চোরাই গরু উদ্ধার করেছে। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ছোয়াব আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে আবুল এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার ইব্রাহীম চৌধুরীর ছেলে দুলাল চৌধুরী। শুক্রবার (১৪ই জুন) বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ জুন দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পেনাগুল গ্রামের হারুন আহমদের ৩টি গরু এবং তার প্রতিবেশী মুসলিম উদ্দিনের ২টি গরু গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় পরদিন বৃহস্পতিবার (১৩ই জুন) গরুর মালিক হারুন আহমদ বাদি হয়ে বড়লেখা থানায় মামলা করেন। মামলার পরই বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তীর নির্দেশনায় এসআই স্বপন কান্তি দাসের নেতৃত্বে এসআই আতাউর রহমান অভিযানে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে একটি রাস্তার পাশ থেকে চুরি যাওয়া ৫টি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। এসময় গরুচোর দুলাল চৌধুরী ও হাবিবুর রহমান ওরফে আবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী শুক্রবার(১৪ই জুন) বিকালে বলেন, বড়লেখা থেকে চুরি হওয়া ৫টি গরু উদ্ধারসহ দুই চোরকে নাসিরনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আবুল ও দুলাল আন্ত:জেলা চোর দলের সক্রিয় সদস্য। তারা সিলেটের বিভিন্ন এলাকায় গরু চুরি করেছে বলে স্বীকার করেছে। আবুলের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও খুনের মামলা রয়েছে। দুই চোরকে শুক্রবার বিকালে পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

যে সিদ্ধান্ত পাল্টে দেয় রাজনৈতিক সমীকরণ

২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক সংকট এক নতুন...

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

সর্বশেষ