back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কের পাশঘেষেই ঈদগাঁওর কোরবানির পশুর হাট : চলাচলে বিঘ্ন : কর্তৃপক্ষ নীরব 

kbctgbd
১২ জুন ২০২৪ ৫:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঈদগাঁওঃ

দক্ষিন চট্রলার বৃহৎ কোরবানী পশুর হাট ঈদগাঁওতে। এটি যেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশঘেষে। সড়কের কাছাকাছি সামিয়ানা টাঙ্গিয়ে কোরবানি পশু বিক্রি করে যাচ্ছেন। বাজারে এমন অবস্থাপনায় হতাশ হয়ে পড়েন ক্রেতা বিক্রেতারা। দেখার যেন কেউ নেই।

১১ই জুন (মঙ্গলবার) দুপুরের পর থেকে কোরবানি পশুর হাটে নানান সাইজের গরু মহিষে সয়লাভ হয়। দামের উপর নির্ভর করে কেউ কেউ দেখছেন,আবার কেউবা কোরবানীর পশু কিনছেন। অনেকে পশুর দর দামে ব্যস্তমুখর। চড়াদামে বিপাকে ক্রেতা সাধারণ।

পশুর হাট ঘুরে দেখা যায়, প্রতিবছরের ন্যায় এবছরো কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওর স্টেশন হতে কলেজ গেইট পর্যন্ত দীর্ঘলাইন জুড়ে কোরবানীর পশুর হাট বসছে। তবে হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। পাশাপাশি বড় আকারের গরু ও মহিষ ছিল চোখে পড়ার মত। মহাসড়কের দুপাশ জুড়ে যেন গরু আর মহিষে ভরপুর।

মহাসড়কের পাশঘেষে কোরবানের পশুর হাট বসার কারণে চট্টগ্রাম কক্সবাজার উভয়মুখী দূরপাল্লার বড় বড় যানবাহনসহ ছোট ছোট পরিবহন চলাচলে চরম ভাবে ভোগান্তিতে পড়েছে। সেই সাথে গরুর বাজারে আগত লোকজন মহাসড়ক পারাপার হতে গিয়ে কষ্ট পাচ্ছে। গরু বাজারে নেই পার্কিং ও ট্রাফিকের ব্যবস্থা। গরু বাজারে যানজটের কারণে রোগীবাহী এম্বুলেন্স পরিবহনকেও লাইনে অপেক্ষা করতে হয়। দীর্ঘ লাইন জুড়ে পশুর হাট বসায় জন ও যানবাহন চলাচলে নিদা রুন কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন সু-নজর।

পশুর হাটে পশু কিনতে আসা কয়জন ক্রেতার সাথে কথা হলে তারা জানান,কোরবানে গরুর বাজার মূলত খোলা মাঠে করা দরকার। ক্রেতারা দেখেশুনে যেন তাদের পছন্দের পশু কিনতে পারে। এখন দেখা যায়, ঈদগাঁওর বৃহৎ পশুর বাজার মহাসড়কের পাশঘেষে।যানবাহন চলাচলের কারণে নেই কেনাকাটার সুবিধা। গরুর বাজারে যানবাহনে দুর্ঘটনার আতঙ্ক কিন্তু কম নয়। বাজারে কেউ হতাহত হলে দায়ভার কি কর্তৃপক্ষ নেবে? এমন প্রশ্নের ঘুরপাক খাচ্ছেন ক্রেতা- বিক্রেতা দের মাঝে। এই বিষয়ে বাজার ইজারাদার রমজান কোম্পানীর মুঠোফোনে সংযোগ না পাওয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

ভিনিসিয়ুসকে নিয়ে গুঞ্জন, মুখ খুলল এজেন্সি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলমান দলবদলের...

সর্বশেষ