জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধিঃ
সরকার বয়স্ক ভাতা বিধবা ভাতা, ও প্রতিবন্ধী ভাতা চালু করার পর থেকে বিভিন্ন অনিয়মের মাধ্যমে চলছিলো আলকরা ইউনিয়ন সরকারী ভাতা প্রাপ্ত কার্যক্রম। বর্তমান ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়া নির্বাচিত হওয়ার পর থেকে এই দুই বছরে সকাল অনিয়ম বন্ধ করে সঠিক ব্যক্তিদের এবং সঠিক নিয়মেন প্রাপ্ত ব্যক্তিরা এই সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন ভোক্তভোগিরা। খবর নিয়ে জানাযায় অতিতের ছেয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়া সেবায় জনগন অত্যান্ত খুশি। বিধবা ভাতা প্রাপ্ত ছকিনা বেগম, পেয়ারা বেগম, আনোয়ারা, খোদেজা বেগম, জাহানারাসহ অনেকে এই প্রতিবেদককে তাদের খুশির কথা জানান, তারা বলেন আমাদের স্বামী না থাকায় আমাদের কোনো আয় না থাকায় চলতে অনেক কষ্ট হচ্ছিলো। বিধবা ভাতা পেয়ে আমরা অনেক খুশি, প্রধানমন্ত্রী ও ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়াকে ধন্যবাদ জানান তারা। বয়স্ক ভাতা প্রাপ্ত আব্দুর বউপ, আব্দুস সোবহান, বশর, কুদ্দুস, জাহানারা, হাছিনা, শামসুন নাহার বলেন আমরা বয়স্ক ভাতা পেয়ে অনেক উপকৃত হয়েছি। , এই টাকা দিয়ে আমরা ওষুধ এবং ভালো কিছু কিনে খেতে পারছি। এই বিষয় ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন আমি নির্বাচিত হওয়ার পর এই দুই বছরে সকল অনিয়ম বন্ধ করে সঠিক ভাবে এই তালিকা সংশ্লিষ্ট বিভাগে পেরন করেছি। ইউপি কার্যলয়ে সকল অনিয়ম বন্ধ করে জনগনের সেবা দিয়ে যাচ্ছি। সরকারী যে কোনো সুযোগ সুবিধা জনগনে সঠিক ভাবে পাক এমনি প্রত্যাশা আলকরা ইউনিয়নর জনগনের।



