back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিন্নত আলী হত্যার মামলার প্রধান আসামি বাবুল গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি! 

kbctgbd
১১ জুন ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জঃ

মানিকগঞ্জের সিংগাইরে বৃদ্ধ জিন্নত আলী (৬০) হত্যা মামলার প্রধান আসামী বাবুলকে (২২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । এ সময় উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার। মঙ্গলবার (১১ জুন) সকাল ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং- এ অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যার সাত দিনের মাথায় মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসা বাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যার দায় স্বীকার করেছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইমতিয়াজ মাহবুব ও নুর জাহান লাবনী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুর জাহান আলী ও সিংগাইর থানার ওসি মো: জিয়ারুল ইসলাম প্রমুখ।

নিহত জিন্নত উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে ও ৩ সন্তানের জনক। হত্যাকারী বাবুল একই গ্রামের আজহারের ছেলে।

এদিকে ঘাতক বাবুল জিন্নাত আলীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে এবং কোর্টেও স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিবেন বলে মঙ্গলবার (১১জুন) দুপুরে জানিয়েছেন সিংগাইর থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত বাবুলকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১০ জুন) রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজহার সূত্র প্রকাশ, হত্যাকারী বাবুল ও তার বাবার সঙ্গে মাদকের টাকার যোগান নিয়ে কথা কাটাকাটি হয়। এতে প্রতিবেশী জিন্নাত আলী বাবুলকে মাদক সেবনে টাকা দিতে তার বাবাকে নিষেধ করে। ঘাতক বাবুল এতে ক্ষিপ্ত হয়ে ৪ জুন সন্ধ্যায় বাড়ির পাশের রুবেলের দোকানের সামনে জিন্নত আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় দোকানদার রুবেলসহ প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন ভোর রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। এরপর থানায় মামলা হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে ঘাতক বাবুলকে গ্রেফতার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

ভিনিসিয়ুসকে নিয়ে গুঞ্জন, মুখ খুলল এজেন্সি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলমান দলবদলের...

সর্বশেষ