back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার উদ্যোগে এক অনন্য সন্ধ্যা ‘প্রজ্ঞা দিয়ে বিশ্ব দেখুন, শব্দ দিয়ে শান্তি বুনুন’

kbctgbd
১০ জুন ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

নিউজ ডেস্ক: বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার উদ্যোগে একটা সুন্দর এবং সফল আয়োজন অনুষ্ঠিত হলো সম্প্রতি টরন্টোর ২৬৭৯ ড্যানফোর্থ এভিনিউ (বিসিসিএস হল) এ। সৃজনশীল লেখকদের সাহিত্য সংগঠন বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার এই আয়োজনে শ্লোগান ছিল, ‘প্রজ্ঞা দিয়ে বিশ্ব দেখুন, শব্দ দিয়ে শান্তি বুনুন’। প্রথম পর্বের সঞ্চালক ছিলেন কবি সুলতানা শিরীন সাজি এবং অনুবাদক মম কাজী। এই পর্বে আনন্দলোকে মঙ্গল আলোকে গাইতে গাইতে বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার সভাপতি মৌ মধুবন্তী এবং উপস্থিত সদস্যরা সবাই মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠান শুরু করেন। এছাড়া এই পর্বে সমবেত কন্ঠে বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীত গাওয়া হয়। পরিচালনায় ছিলেন মানসী সাহা। ল্যান্ড একনলেজমেনট পাঠ করে, প্রজন্ম সদস্য সপ্তর্ষি রায় মজুমদার, বাংলাদেশ রাইটারর্স ক্লাব কানাডা। সংগঠনের যাত্রারম্ভের ইতিহাস সংক্ষেপে বলেন, উপদেষ্টা আলী আজগর খোকন। প্রধান অতিথি বাংলা একাডেমীর মহাপরিচালক ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাবেক সভাপতি জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা অনলাইনের মাধ্যমে সংযুক্ত হন এবং তাঁর মূল্যবান বক্তব্য রাখেন। কবি নুরুল হুদার কবিতা, যতদূর বাংলা ভাষা কতদূর এই বাংলাদেশ” কবিতাটি সমবেত কন্ঠে আবৃত্তি করেন মৌ মধুবন্তী, মম কাজী, ঋতুশ্রী, হোসনে আরা জেমী, মানসী সাহা এবং শিরীন সাজি। বিশেষ অতিথি প্রাক্তন পরিচালক, জাতীয় জাদুঘর, বাংলাদেশ থেকে আগত কবি এবং ফোক গবেষক ড. শিহাব শাহরিয়ার বক্তব্য রাখেন। শিহাব শাহরিয়ারকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনের সহ-সভাপতি মোয়াজ্জেম খান মনসুর। সভাপতির বক্তব্য রাখেন কবি মৌ মধুবন্তী। তিনি রাইটার্স ক্লাবের অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেন। দুজন ছোট্ট সদস্য কবিতা আবৃত্তি করে। সার্বভৌম রায় মজুমদার এবং সপ্তর্ষি রায় মজুমদার। কানাডার বিভিন্ন শহর থেকে আসা কবি, গবেষক ও লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়। কবিরা তাদের নিজের লেখা কবিতা পাঠ করেন । এবং লেখক এবং গবেষকরা বই নিয়ে কথা বলেন। এই পর্বের কবি, গবেষক, লেখকরা হলেন, জামিল বীন খলিল, ঋতুশ্রী ঘোষ্‌, মানসী সাহা, মৌ মধুবন্তী, পারভেজ এলাহী চৌধুরী, ম্যাক আজাদ, জান্নাতুল নাঈম, এলিনা মিতা, বনানী বাবলি, রুমা বসু, সৈয়দা রুখসানা বেগম, মুস্তাফা চৌধুরী, রেজা সাত্তার, ড. আবদুল হাই সুমন, তাজুল মোহাম্মদ, রেখা পাঠক, মম কাজী, সুলতানা শিরীন সাজী, আবিদ ফয়সাল। এই পর্বটি পরিচালনা করেন জামিল বীন খলিল এবং মোয়াজ্জেম খান মনসুর। এরপর বাংলা একুশের পদক, একাডেমী ও সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কারপ্রাপ্ত কানাডায় বসবাসরত গুনী কবি, লেখক, গবেষকদের সম্মাননা দেওয়া হয় এবং অভিনন্দিত করা হয়। মোট বারজনের মধ্যে উপস্থিত ছিলেন গবেষক তাজুল মোহাম্মদ, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথা সাহিত্যিক সালমা বাণী এবং কথা সাহিত্যিক জসীম মল্লিক। যারা প্রয়াত কবি, লেখক, তাঁসদের জন্য এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সম্মান জানানো হয়। যারা অনুষ্ঠানে আসতে পারেননি তাঁদের জন্যও সম্মাননার ব্যবস্থা ছিল এবং তাদের নামোল্লেখ করে অভিনন্দন জানানো হয়। এখানে উল্লেখ্য যে, পুরস্কারপ্রাপ্ত দের মধ্যে বিটিভির প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী আসবার জন্য প্রস্তুতি নিয়েও আসতে পারেন নি। তাকে তার সম্মাননা সিনিয়র হোমে পৌঁছে দেয়া হবে। এই পর্ব সঞ্চালনা করেন মানসী সাহা। সমসাময়িক কবিদের কবিতা আবৃত্তি করেন টরন্তো থেকে আমন্ত্রিত বাচিকশিল্পীরা, রোজ সৈয়দা, ফ্লোরা নাসরিন ইভা, দিলারা নাহার বাবু, এলিনা মিতা, ফারহানা আহম্মদ এবং মৌ মধুবন্তী। এই পর্ব সঞ্চালনা করেন ঋতুশ্রী ঘোষ। রাইটার্স ক্লাব কানাডা’র পক্ষ থেকে কেক কাটা হয়। এছাড়া কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল এর জন্মদিন উপলক্ষেও কেক কেটে কবিকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

ভিনিসিয়ুসকে নিয়ে গুঞ্জন, মুখ খুলল এজেন্সি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলমান দলবদলের...

সর্বশেষ