back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে পূত্রবধূর সাথে অভিমানে শ্বাশুড়ীর আ’ত্ম’হ’ত্যা

kbctgbd
৯ জুন ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূর সাথে অভিমান করে সেতারা বেগম (৬৭) নামে এক শ্বাশুড়ী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। নিহত সেতারা বেগম একই গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। রোববার (০৯ জুন) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, শনিবার দিনে পারিবারিক বিষয় নিয়ে সেতারা বেগমের সাথে তার এক পুত্রবধূর ঝগড়া হয়। বিষয়টি নিয়ে ছেলের কাছে বিচার দিয়েও কোনো শান্তনা না পেয়ে অভিমানে শনিবার দিবাগত রাতের যেকোনো সময় পরিবারের সদস্যদের অগোচরে শয়নকক্ষের জানালার গ্রিলের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সেতারা বেগম। সংবাদ পেয়ে রোববার সকাল ১১টায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঘোলপাশা ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা আক্তার জানান, ‘গতকাল রাতে আমি বাড়ীতে ছিলাম না। সকালে এসে আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে যাই। কেন আত্মহত্যা করেছে এ বিষয়ে পুলিশ ও পরিবারের লোকেরাই ভালো বলতে পারবে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ বলেন, ‘আত্মহত্যার সংবাদ পেয়ে ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর থেকে ষাটোর্ধ্ব এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

ভিনিসিয়ুসকে নিয়ে গুঞ্জন, মুখ খুলল এজেন্সি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলমান দলবদলের...

সর্বশেষ