back to top

সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থানা ও হাসপাতাল হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল-সিংগাইরে এমপি টুলু

kbctgbd
৫ জুন ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, আঞ্চলিক প্রতিনিধিঃ

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেছেন,বিপদগ্রস্থ মানুষের শেষ ভরসা হচ্ছে থানা ও হাসপাতাল। এই দু’টি প্রতিষ্ঠানে কেউ শখ করে যায় না। তাই থানা ও হাসপাতালে জনগনের সেবা নিশ্চিত করতে হবে। বুধবার (৫ জুন) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও পলাশ কুমার বসুর সভাপতিত্বে সংসদ সদস্য আরো বলেন, মাদক হচ্ছে সকল অপরাধের মা। মাদক নির্মূল করতে পারলেই অপরাধ প্রবণতা হ্রাস পাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এছাড়াও আবারো মাদক ও ফসলি জমি থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স ঘোষনা করেন তিনি। সেই জন্য পুলিশ ও প্রশাসনকে আরো নজরদারী বাড়াতে বলেন।

সংসদ সদস্য টুলু আরো বলেন, গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচন ও ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের জয়-পরাজয়ের ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করার আহবান জানান। সেই সাথে ঈদুল আযহা উপলক্ষে গরু চুরি বৃদ্ধিসহ যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেই দিকে সচেতন থাকার অনুরোধ করেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম, ওসি মো. জিয়ারুল ইসলাম,পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসনুভা মারিয়া, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মো.নুরুদ্দিন, তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী ও গণমাধ্যম কর্মীগণ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে নবনির্বচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুল দিয়ে বরণ করে নেন সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ অন্যান্য অতিথিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

ভিনিসিয়ুসকে নিয়ে গুঞ্জন, মুখ খুলল এজেন্সি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলমান দলবদলের...

সর্বশেষ