সুবর্ণচর প্রতিনিধি:
জীবন কোন দিকে যাচ্ছে, তার অনেকটা নির্ভর করে আপনি জীবন কীভাবে অতিবাহিত করছেন। এমন অনেকেই আছেন, যারা ভেবে পান না জীবনে এত ঝামেলা কেন। কেনই–বা জীবনে এত দুশ্চিন্তা, অশান্তি। যদি আপনিও এই ভেবে দিশাহারা হয়ে থাকেন, তবে খেয়াল করে দেখুন জীবন সঠিকভাবে যাপন করছেন কি না।
এ প্রসঙ্গে নোয়াখালী জেলা পরিষদের সদস্য আতিক উল্ল্যাহ সুজন বলেন সবচেয়ে বড় বিষয় হলো আমরা দিনটি শুরু করছি কীভাবে। অর্থাৎ আমরা প্রতিদিন সকালে কী করি। সকালের সাধারণ কিছু ইতিবাচক অভ্যাস আমাদের জীবনে এনে দিতে পারে সুখ ও শান্তি।
এছাড়াও সুজন বলেন কেউ যখন উদ্দেশ্যহীন থাকেন, তখন তার মধ্যে একধরনের অশান্তি কাজ করে, যা হতাশা ও উদ্বেগ বাড়িয়ে দেয়।
তিনি আরও বলেন অন্যদিকে প্রতিদিনের উদ্দেশ্য নির্ধারণ করলে আপনি সহজে আপনার ফোকাস ধরে রাখতে পারেন, যা উদ্বেগ হ্রাস করার পাশাপাশি জীবনে ইতিবাচকতা বাড়াতেও সহায়তা করে।
একই প্রসঙ্গে সুজন অভিমত ব্যক্ত করেন এটি দিনের একটি রোডম্যাপ তৈরি করার মতো। আপনি সারা দিনে কী করবেন, কোথায় যাবেন এমনকি আপনি কী করবেন না, তা–ও ঠিক করে রাখতে পারেন। এতে আপনার মধ্যে অনিশ্চয়তা কাজ করবে না। ফলে জীবনে শান্তি বজায় থাকবে।


