back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনাকের সাথে কুমিল্লা’র পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

kbctgbd
৪ জুন ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

খন্দকার মহিবুল হক, জেলা প্রতিনিধিঃ

সনাকের পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতার অঙ্গীকার পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি এন্ড একাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্পের আওতায় গতকাল ১৩ মে ২০২৪, সোমবার, বিকেল ৪:০০ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা এর সাথে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষের সাথে এক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

এরিয়া কো-অর্ডিনেটর প্রবীর কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সনাক কুমিল্লার পরিবেশ বিষয়ক যুগ্ম আহবায়ক ও সনাক সদস্য বদরুল হুদা জেন সনাক কুমিল্লা এর বিভিন্ন কার্যক্রম সভায় উপস্থাপন করেন। তিনি বলেন, বর্তমান উপ পরিচালকের অধীনে পরিবেশ উন্নয়নের জন্য বেশ কিছু কাজ ইতিমধ্যে কুমিল্লায় হয়েছে। তিনি সনাকের পক্ষ থেকে পরিবেশ উন্নয়নে সকল কার্যক্রমে অব্যাহত সহযোগিতার কথা পুর্নব্যক্ত করেন।

আলোচনায় অংশ নিয়ে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব পরিবেশ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করায় তিনি সনাককে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সনাক এর সহযোগিতায় বাস্তবায়িত যে কোন কর্মসূচিতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বন ও জলাভূমিসহ পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা বিধান করার সাংবিধানিক নির্দেশনা অনুসারে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কাজ করে যাচ্ছে। সীমিত সংখ্যক জনবল দিয়ে ১৭ টি উপজেলার পরিবেশ উন্নয়নে কাজ করা খুবই কষ্টসাধ্য একটি কাজ, তারপরও পরিবেশ অধিদপ্তর কুমিল্লা আন্তরিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি পরিবেশের জন্য টেকসই এবং প্রাত্যহিক জীবনধারণের জন্য সাশ্রয়ী ও বিকল্প ব্যবস্থা প্রবর্তনে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত কার্যক্রমে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করতে সনাক কুমিল্লাসহ সকল অংশীজনদের সহযোগিতা কামনা করেন।

সনাক সহ সভাপতি ও পরিবেশ বিষয়ক উপ কমিটির আহবায়ক আইরিন মুক্তা অধিকারী বলেন, উপ পরিচালক দক্ষ প্রশাসক, তাঁর দক্ষতা দিয়ে তিনি কুমিল্লার পরিবেশ উন্নয়নে কাজ করবেন। তিনি পরিবেশ অধিদপ্তর কুমিল্লা’র সকল ধরনের ইতিবাচক কার্যক্রমে সনাকের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

মতবিনিময় সভায় সনাক সদস্য অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়, পরিদর্শক জোবায়ের হোসেন ও চন্দন বিশ্বাস, টিআইবি কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৫ দিনজুড়ে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির...

পেরুতে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে...

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

সর্বশেষ