ইব্রাহীম খলিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঃ
বাংলাদেশ রোভার স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী।রবিবার (২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এই পদকটি তাঁদের হাতে তুলে দেন।
তাঁরা হলেন- লোকপ্রশাসন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আলমগীর হোসেন, ১৩তম ব্যাচের শিক্ষার্থী সাজেদা আক্তার সাথী এবং হিসাববিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মোঃ নেছার উদ্দীন।


