back to top

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শতবর্ষী গর্জন গাছ কেটে পাচারের সময় গাড়ি সহ আটক-২

kbctgbd
১ জুন ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

কমলগঞ্জে শতবর্ষী গর্জন গাছ কেটে পাচারের সময় বনবিট কর্মকর্তার নেতৃত্বে ট্রাকসহ দুই চুরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১ জুন) ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের হালিমা বাজার এলাকার রাজকান্দি রেঞ্জের কামারছড়া বনবিট কর্মকর্তা আহমদ আলী আটক করেন।

জানা যায়, গত ১৭ মে শুক্রবার বিকালে কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পার্শ্ববর্তী কালিছলি এলাকায় ১ নম্বর খাস খতিয়ানভূক্ত ৮নং দাগের ভূমি হতে সম্পূর্ণ অবৈধভাবে শতবর্ষী বিশাল গর্জন গাছ কর্তনের ঘটনা ঘটে। চোর চক্র গাছ কেটে কয়েকটি খন্ডাংশে ৮০ ঘনফুটের গোলকাঠ চুরি করে। পরে সংবাদ পেয়ে বনবিভাগ ও সহকারি কমিশনার (ভূমি) কমলগঞ্জ এর যৌথ উদ্যোগে অবশিষ্ট ১২৮ দশমিক ১৫ ঘনফুট গোলকাঠের খন্ডাংশ উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় কমলগঞ্জ সদর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমলেন্দু ভট্টাচার্য্য বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আলীনগর ইউনিয়নের পূর্ব চিৎলীয়া গ্রামের মকবুল মিয়া (৪৫), রশিদ উল্ল্যা (৪০), ইব্রাহিম উল্ল্যা (৪২) ও সাকের আলী (২২)কে আসামী করা হয়।

গাছের খন্ডাংশ উদ্ধার ও জব্দের ১৪ দিনের মাথায় শনিবার (১ জুন) ভোরে জব্দকৃত গর্জন গাছের একটি বিশাল খন্ডাংশ পাচারের খবর পেয়ে কামারছড়া বনবিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আহমদ আলী ট্রাকসহ ( ঢাকা মেট্রো ড-১১-১৪৪৯) কমলগঞ্জ পৌরসভার বড়গাছ এলাকার ইলিয়াস মিয়ার ছেলে মো: জলিল মিয়া (৩৫) ও মনর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৪)কে আটক করে শমশেরনগর ফাঁড়ি পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে কামারছড়া বনবিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আহমদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জীবনের ঝুঁকি নিয়ে বৃহৎ খন্ডাংশ বোঝাই ট্রাকসহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করি। তিনি আরও বলেন, গত ১৭ মে সরকারি ভূমি থেকে শতবর্ষী গাছ চুরির খবর পাওয়ার সাথে সাথেই রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ানকে জানাই। পরে রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে যৌথভাবে কিছু খন্ডাংশ উদ্ধার করা হয়। তবে এর আগেই ৮০ ঘনফুটের মতো মূল্যবান খন্ডাংশ চুরি হয়েছে বলেও জানান তিনি। গাছটির মূল্য প্রায় ৩ লক্ষ টাকা হতে পারে বলেও জানান।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা(ওসি) শামীম আকন্দ জানান, গাড়ি ও চোরসহ কমলগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে। গাছ চুরির বিষয়ে আগে একটি মামলা আছে, তবে এবিষয়ে সহকারী কমিশনার(ভূমি) ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান বলেন, ইতিপূর্বে গাছের খন্ডাংশ উদ্ধার ও জব্দের পর থানায় মামলা দেয়া হয়েছে। ফের গাছের খন্ডাংশ চুরির সময়ে আটকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ