back to top

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি’র পুকুরের মাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

kbctgbd
১ জুন ২০২৪ ১:২৭ অপরাহ্ণ

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ:

তদন্তাধীন জেলে পরিবারের চাল আত্মসাতের অভিযোগ। ওই অভিযোগের রেশ না কাটতেই এবার ইউনিয়ন পরিষদের পুকুরের মাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউপির সেই চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত বাংলা বছরের মাঘ মাসে ইউনিয়ন পরিষদের সামনের পুকুরের মাছ বিক্রি করা হয় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য শুকুর আলীর কাছে। পুকুরে বন্যার সময়ে আসা মাছ এবং কিছু ছাড়া মাছ ছিলো। শুকুর আলী ইউপি চেয়ারম্যানের কাছে থেকে ৩৫ হাজার টাকায় মাছ কিনে পুকুরের পানি সেচে মাছ ধরে নেন।

এ বিষয়ে মাছের ক্রেতা এবং সাবেক ইউপি সদস্য শুকুর আলী বলেন, ইউনিয়ন পরিষদের সচিবের উপস্থিতিতে আমি ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের কাছে নগদ ৩৫ হাজার টাকা দিয়ে মাছ কিনে নেই। এরপর পুকুরের পানি সেচে মাছ ধরে নিয়ে এসেছি। তবে, মাছ বিক্রি করে আমার লোকসান হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তিনজন ইউপি সদস্য বলেন, পুকুরের মাছ বিক্রির টাকা সকল ইউপি সদস্যদের মাঝে ভাগ করে দেয়ার কথা ছিল। পরে সেই টাকা কাউকে না দিয়ে একাই আত্মসাৎ করেছেন চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ। এছাড়া, বর্তমানে তার ঘনিষ্ঠজন আবু বক্কারকে দিয়ে চেয়ারম্যান নিজে মাছ চাষ করিয়েছেন। অথচ পুকুর বছর চুক্তিতে কারও কাছে ভাড়া (লীজ) দিলেও পরিষদের বাড়তি টাকা আয় হতো।

বিষয়টি জানতে চাইলে চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ ও ইউপি সচিব আব্দুল বাছেদ পরিষদের পুকুরের মাছ বিক্রির কথা স্বীকার করলেও সেই টাকা পরিষদের কোন কাজে ব্যবহৃত হয়েছে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ইউনিয়ন পরিষদের পুকুরের মাছ বিক্রির টাকা ব্যক্তিগতভাবে আত্মসাতের সুযোগ নেই। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, ইতিপূরে হরিরামপুর উপজেলার চালা ইউপির ওই চেয়ারম্যানের বিরুদ্ধে জেলে পরিবারের চাল আত্মসাতের অভিযোগে ওঠে । এতে গত ১১মে দেশ রূপান্তর পত্রিকায় “জেলেদের চাল চেয়ারম্যানের পেটে ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্বভার দেন। সে মোতাবেক ওই অভিযোগটি বর্তমানে তদন্তাধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ