back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে র‍্যাব পরিচয়ের স্বর্ন ব্যবসায়ীকে অপহরনের সময় জনতার হাতে আটক ৫ 

kbctgbd
১ জুন ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জঃ

মানিকগঞ্জের সিংগাইরে র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা স্বর্ণ ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণ করার সময় র‍্যাব-০১ পরিচয়ের ৪ ভূয়া র‍্যাবসহ ৫জনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার (১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ফরিদপুরের রাধানগর এলাকার সিকান্দারের ছেলে র‍্যাব-১ এর সদস্য পরিচয় দেয়া শামিম, একই এলাকার মালেক শেখের ছেলে মিরাজুল শেখ (২৮), মেঘমাচি এলাকার সোলেমান মৃধার ছেলে সম্রাট (২৮), পাবনা জেলার আটঘড়িয়া থানার পাটেশ্বর গ্রামের মৃত ফরমান প্রামানিকের ছেলে আমিজউদ্দিন (৫০) ও ড্রাইভার হিসেবে পরিচয় দেয়া সাভারের আশুলিয়ার খেজুরটেক গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে জানিব (৬২)। এসময় মোটরসাইকেলে থাকা সিদ্দিক নামের আরেক প্রতারক স্বর্ণ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া এলাকার বৈদ্যনাথ হালদারের পুত্র নবাবগঞ্জ থানার ভুড়াখালি বাজারের স্বর্ন ব্যবসায়ি সুমন তার ১ জন সহপাঠী সাথে নিয়ে সিএনজি যোগে স্বর্ণালংকার বিক্রির উদেশ্য সিংগাইরের চারিগ্রাম বাজারের উদ্দেশ্যে  রওনা দেন। পথিমধ্যে র‍্যাবের স্টিকারযুক্ত মাইক্রোবাসে (নম্বর: ঢাকা মেট্রো-চ ১৯-৯৪৫৭) তাদের গতিরোধ করে র‍্যাব পরিচয়ে সিএনজির ড্রাইভারসহ ৩ জনকে তাদের ওই গাড়িতে ওঠিয়ে হাত পাঁ বেধে ফেলে। পরে তাদের নিয়ে যাওয়ার সময় জামশা ইউনিয়নের আমতলা এলাকায় গাড়ীটি জ্যামে পড়লে স্থানীয়রা ভিতরে কয়েকজনকে চোখ বাধা অবস্থায় দেখতে পায়। এসময় সুমন সুযোগ বুঝে ভিতর থেকে চিৎকার করলে স্থানীয় জনতা গাড়ীটি ঘিরে ফেলে। এক পর্যায় ভূয়া র‍্যাবের কথা স্থানীয়রা জানতে পেরে ৫ জনকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে বেলা ১১ টার দিকে পুলিশে সোর্পদ করেন।

স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার জানান, স্বর্ণ নিয়ে ব্যবসায়িক কাজে জামশার দিকে যাওয়ার সময় ডাকাতরা র‍্যাব-০১ এর সদস্য পরিচয়ে তাদের পথ রোধ করে জোরপূর্বক তাদের গাড়িতে তোলে নিয়ে যাচ্ছিল। গাড়িতে উঠিয়েই তারা মারধর শুরু করে এবং কালো কাপড় দিয়ে চোখ বেধে দেয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ড্রাইভারসহ মোট ৫ জনকে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের আরো একজন সদস্য পলাতক আছে। তাকেও আটকের চেষ্টা চলছে। তাদের সাথে থাকা একটি হাইচ গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৫ দিনজুড়ে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির...

পেরুতে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে...

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

সর্বশেষ