সুদর্শন আচার্য্য (মদন নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইফতেখারুল আলম খাঁন চৌধুরী আজাদ ঘোড়া প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৮ হাজার ৬শ ৭৭। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুছ আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১০ হাজার ২শ ৬৯।
ভাইস চেয়ারম্যান পদে এম এ সোহাগ মাইক প্রতীকে ৩২ হাজার ৫শ ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শেখ বদরুল ইসলাম টিয়া পাখি প্রতীকে ১৮ হাজার ৩১ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতি আক্তার ইভা ফুটবল প্রতীক নিয়ে ২১ হাজার ৪ শ ৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী হাসনা চৌধুরী প্রজাপতি প্রতীক নিয়ে ১৩ হাজার ৩শ ১০ ভোট পেয়েছেন।
বুধবার (২৯ মে) তৃতীয় দফায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ভোটার উপস্থিতি ছিল ৪৫.০২শতাংশ। এ নির্বাচনে ৫৯ হাজার ২শ ৯২ জন ভোটার ভোট প্রদান করেছেন। তবে বাতিল হয়েছে ২ হাজার ৭৩ ভোট। মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৭শ ৩জন। শান্তিপূর্ণভাবে ৫১টি কেন্দ্রেই ভোট গ্রহণ কাজ সম্পন্ন হয়েছে।
ছবিঃ সংযুক্ত।


