back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ইউপি সদস্য আলম মিয়া গ্রেফতার

kbctgbd
৩০ মে ২০২৪ ২:৪৭ পূর্বাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম মিয়া (৩৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে। ২৮ মে মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আলম মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও উত্তর লঙ্গরপাড়া গ্রামের আরজ আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান সজীবের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ চন্দ্র পাল, এএসআই উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলা শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকায় শ্রীবরদী-শেরপুর সড়কের লিখন সিনেমা হলের সম্মুখে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ইউপি সদস্য মো. আলম মিয়াকে আটক করে ডিবি পুলিশ। পরে মো. আলম মিয়ার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। দীর্ঘদিন থেকেই ইউপি সদস্যের আড়ালে সে বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এঘটনায় গ্রেফতারকৃত মো. আলম মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এমনটাই জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৫ দিনজুড়ে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির...

পেরুতে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে...

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

সর্বশেষ