back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন

kbctgbd
২৮ মে ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। বিমান বাহিনীর বর্তমান প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ১১ জুন নতুন দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

হাসান মাহমুদ খাঁনকে এয়ার ভাইস মার্শল পদবীতে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসান মাহমুদ খাঁন ১৯৬৬ সালের ২০ জুন ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালের ১৫ জুন বিমানবাহিনীর জিডি (পি) শাখায় কমিশন্ড লাভ করেন। তিনি একজন ফাইটার পাইলট এবং ‘এ’ ক্যাটাগরির কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর।

হাসান মাহমুদ খাঁন দেশে-বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পাকিস্তান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

কর্মজীবনে হাসান মাহমুদ খাঁন বিমানবাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বিমানবাহিনী পদক’, ‘গৌরবোজ্জ্বল উড্ডয়ন পদক’, ‘অসামান্য সেবা পদক’ এবং তিনবার বিমানবাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৫ দিনজুড়ে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির...

পেরুতে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে...

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

সর্বশেষ