back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে বস্তায় আদা চাষে স্বপ্ন বুনছেন বাহারাম

kbctgbd
২৬ মে ২০২৪ ৫:৪১ পূর্বাহ্ণ

সাব্বির মির্জা, তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বস্তায় আদা চাষ শুরু করেছেন কৃষক বাহারাম প্রামানিক। বাহারাম উপজেলার সগুনা ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাহারাম মোড়ের বাসিন্দা। তারঁ নামেই ওই জায়গার নাম করণ হয়েছে বাহারাম মোড়। ঔষধিগুন সম্পূর্ণ মসলা জাতীয় ফসল আদা চাষে স্বপ্ন বুনছেন তিনি। আর তার এ কাজে সহযোগিতা করেছেন স্ত্রী শাহিদা বেগম। বাড়ির পিছনে পতিত,অনাবাদি জায়গায় আম বাগানের ছায়া তলে তিনি বস্তায় আদা চাষ শুরু করেছেন। ইতিমধ্যে আদার গাছ গুলো বেড়ে ওঠা শুরু করেছে। হয়তো বছরের শেষ ভাগে আদা সংগ্রহ করতে পারবেন এমনটাই আশা করেছেন তিনি। খাবারে স্বাদ বাড়াতে আদার জুড়ি নেই। ঔষধ শিল্পে কাঁচামাল হিসেবে আদার চাহিদা ব্যাপক। তাই সারা বছর বাজারে ভোক্তার কাছে আদার চাহিদা অনেক বেশি থাকে । সরেজমিনে দেখা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাহারাম মোড়ে বাড়ির পিছনে পতিত অনাবাদি ছায়াযুক্ত স্থানে সারিবদ্ধ ভাবে প্রায় ২ হাজার ৫০০ বস্তায় আদা চাষ করেছেন কৃষক বাহারাম। ইতিমধ্যে রোপন করা আদা গাছ গুলো বেড়ে ওঠা শুরু করেছে। আদা চাষী বাহারাম বলেন, প্রথমে প্রতিটি বস্তায় পলি মাটির সাথে জৈব সার ও রাসায়নিক সার ভাল ভাবে মিশিয়ে বস্তায় ভর্তি করা হয়। পরে বস্তা গুলো সারি বদ্ধ করে রেখে প্রতিটি বস্তায় ২ থেকে তিনটি আদার বীজ রোপন করা হয়। বস্তার মাটি শুকিয়ে গেলে মাঝে মাঝে পানি দিয়ে বস্তা গুলো ভিজিয়ে দেয়া হয়। তিনি আরো বলেন, বস্তায় দেশি ও বিদেশি দুই ধরণের আদার চাষ করা হয়েছে। বস্তায় আদা চাষ তুলনামূলক রোগ বালাই ও খরচ কম।ছায়াযুক্ত হওয়ায় খরার কোন প্রভাব পড়েনা।প্রতি বস্তায় খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা। এ বছর ওই বস্তা গুলো থেকে সাড়ে ৩ থেকে ৪ টন আদা উৎপাদনের আশা করা হচ্ছে। তাঁর দেখে পাশে পাশের অন্য কৃষকরাও বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠেছেন বলে তিনি জানান। স্থানীয় কৃষক এরশাদ আলী বলেন, বাহারামের বস্তা পদ্ধতিতে আদা চাষ দেখে এলাকায় অনেকেই চাষ শুরু করেছেন। আবার কেউ চাষ করার প্রস্তুতি নিচ্ছেন। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বস্তায় আদা চাষ এ এলাকায় নতুন পদ্ধতি। বাহারাম মোড়ে বাহারাম প্রথম এ এলাকায় বস্তায় আদা চাষ শুরু করেছেন। তার দেখে অনেকেই এ পদ্ধতিতে আদা চাষে আগ্রহ দেখাচ্ছেন। তিনি আরো বলেন, বস্তায় আদা চাষ একটি আধুনিক পদ্ধতি। যা ফল বাগানে,পতিত জমিতে,বসতবাড়ির আনাচে কানাচে,এমনকি বাড়ির ছাদে চাষ করা যায়।যা প্রচলিত চাষাবাদের চেয়ে ফলন বেশি হয়।এ পদ্ধতিতে আদা চাষ হলে কৃষকরাও লাভবান হবেন। দেশের বাজারে আদার অনেকটাই পুরণ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৫ দিনজুড়ে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির...

পেরুতে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে...

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

সর্বশেষ