back to top

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের বধু সিভিক মেয়র নির্বাচনে নির্বাচিত

kbctgbd
২৫ মে ২০২৪ ৭:২২ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ব্রিটে‌নের বাংলা‌দেশী ক‌মিউ‌নি‌টির পরি‌চিত মুখ, নারী সংগঠক কাউন্সিলর র‌হিমা রহমান দ্বিতীয় বারের মত লন্ডনের দ্বিতীয় বৃহত্তম বাংলা‌দেশী বহুল বারা কাউ‌ন্সিল নিউহামের চেয়ার অব দ‌্যা কাউ‌ন্সিল (সি‌ভিক মেয়র) নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। র‌হিমা রহমানই প্রথম কোন বাংলা‌দেশী নারী যি‌নি এ বারার সি‌ভিক মেয়র হিসেবে নির্বা‌চিত হ‌য়েছিলেন।

বৃহস্পতিবার নিউহাম কাউ‌ন্সি‌লের সভায় নির্বা‌চিত কাউ‌ন্সিলারদের প্রত‌্যক্ষ ভো‌টে চেয়ার অব দ‌্যা কাউ‌ন্সিল বা সি‌ভিক মেয়র হিসেবে দ্বিতীয় বারের মত নির্বা‌চিত হন র‌হিমা। র‌হিমা রহমান নিউহাম কাউ‌ন্সি‌লের পাচঁ বা‌রের নির্বা‌চিত কাউ‌ন্সিলার।

মেয়র র‌হিমা রহমা‌নের জন্ম মৌলভীবাজা‌রে। তার বাবা মো. আবুল খ‌য়ের হো‌সেন হবিগঞ্জের নবীগ‌ঞ্জ ইনাতগ‌ঞ্জের সন্তান। র‌হিমারা দুই ভাই ও তিন বোন।

র‌হিমা রহমা‌নের স্বামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সা‌বেক সভাপ‌তি মু‌জিবুর রহমান জসীম। তিনি নিউহাম কাউ‌ন্সি‌লের তিন বা‌রের নির্বা‌চিত কাউ‌ন্সিলর।

কর্মসূত্রে বাবা বিলেত প্রবাসী থাকায় স্বপরিবারের অন্যান্য সদস্যদের সাথে রহিমা রহমান ইংল্যান্ডে ১৯৮৭ সালে আ‌সেন। র‌হিমার শৈশব ও কৈ‌শোর কে‌টে‌ছে নিউহামেই। লিটল ইল‌ফোর্ড স্কুল ও নিউহাম ক‌লে‌জে পড়ালেখা ক‌রেন। ১৯৯৩ সালে ইউএলএ থেকে বিজনেস এন্ড ফাইন্যান্সে বিভাগে ডিগ্রী পাস করেন। ২০০৮ সালে ব্রিকবেক ইউনিভার্সিটি থেকে পোষ্ট গ্রেজুয়েট ইন পলিট্রিক্স সম্পন্ন করেন। ২০০১ সালে মে‌ৗলভীবাজার সদর উপ‌জেলার উত্তর মোলাইম গ্রামের মুজিবুর রহমান জসিমের সাথে দাম্পত্য জীবনের শুভসূচনা হয়।

রহিমা রহমানের বাবা হাফিজ হাজী আবুল খয়ের হোসেনের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। ১৯৯৮ সালে র‌হিমার রাজনৈতিক জীবনে লেবার পার্টিতে স‌ক্রিয়ভাবে যোগ দেন।

বিলেতের মুল ধারার বি‌ভিন্ন সংবাদপ‌ত্র ও মাই লন্ডন ম‌্যাগা‌জি‌নে লন্ডন ও নিউহাম শহরের উন্নয়নভাবনা নি‌য়ে গত দেড় দশক আ‌গেই র‌হিমার বি‌ভিন্ন নিবন্ধ প্রকা‌শিত হ‌য়।

র‌হিমার প‌রিবা‌রের অন‌্য সদস‌্যরাও নিউহা‌ম বারার প‌রি‌চিত মুখ। নব্বই‌য়ের দশক থে‌কে র‌হিমার গ্রীন ষ্ট্রীট নেইবারহু‌ডের জন‌্য কাজ কর‌ছেন। মা ও শিশুর জীবনমা‌নের উন্নয়ন নি‌য়ে নির‌বি‌চ্ছিন্নভা‌বে গত তিন দশক ধ‌রে চলমান কাজ ক‌রা র‌হিমা ২০০৬ সালে প্রথমবা‌রের ম‌তো নিউহাম কাউ‌ন্সি‌লের কাউ‌ন্সিলার নির্বা‌চিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া সহজেই দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ নজরুল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য...

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৮৭/৯০) নির্ধারিত সাধারণ...

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

সর্বশেষ