back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে স্বপ্নের ফায়ার সার্ভিস স্থাপনের দাবী উপেক্ষিত

kbctgbd
২৩ মে ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধিঃ

কক্সবাজারের বৃহৎ বানিজ্যিক উপশহর ঈদগাঁওতে স্বপ্নের ফায়ার সার্ভিস স্থাপনের দাবী দীর্ঘবছর ধরে উপেক্ষিত। অগ্নিকাণ্ড সংগঠিত হয়ে লাখ লাখ টাকার সম্পদ পুড়ে অঙ্গার হচ্ছে।

৩৩ কিলোমিটার দূরবর্তী কক্সবাজার কিংবা চকরিয়া থেকে দমকল বাহিনী আসার আগে অগ্নিকান্ড কবলিত স্থান পুড়ে ছারখার হয়ে যায়। ঈদগাঁও উপজেলার বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কথা বিবেচনা করে এলাকাতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। প্রতিবছরই উপজেলার আওতাধীন এলাকার কোন না কোন স্থানে অগ্নিকান্ডের ভয়াবহ থাবায় লাখ লাখ টাকার সম্পদ পুড়ে মাটি হয়ে যাচ্ছে।

পোকখালী,জালালাবাদ,ইসলামাবাদ,ইসলামপুর ,ঈদগাঁও ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে বসতবাড়ী,দোকানপাঠসহ অন্যান্য জিনিসপত্র অগ্নিকান্ডে ধংস হচ্ছে। ফায়ার সার্ভিস বাস্তবায়নে জন্য দীর্ঘকাল ধরে বৃহৎ জনগোষ্টি আন্দোলন সংগ্রাম করলেও আজ অবধি পর্যন্ত কিছুই হয়নি। ঈদগাঁওবাসীর স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল। আশ্বাসে সীমাবদ্ব রয়েছে ফায়ার সার্ভিস। এবার সঠিক বাস্তবায়ন চাই ঈদগাঁওবাসী।

দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারসহ কোন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেই দূরর্বতী থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনা কখনো সম্ভব নয়। ঐখান থেকে ফায়ার সার্ভিস আসতে না আসতেই সবকিছু পুড়ে অঙ্গার হয়ে যায়। জনগুরুত্বপূর্ণ ঈদগাঁও বাজারে ব্যাংক,বীমা, দোকান পাঠ, ঘরবাড়ী ও জনবসতি বেশী। অদ্যবধি পর্যন্ত অগ্নি নিবার্পনে ফায়ার সার্ভিস স্থাপনে আলোর মুখ দেখায় হতাশ এলাকার লোকজন।

ফায়ার সার্ভিস স্থাপন জরুরী বলে মনে করেন সামাজিক প্লাটফর্ম সরকারি নিবন্ধিত ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা। তাদের মতে, অগ্নিদূর্ঘটনা থেকে রক্ষা পেতে এটি অতীব জরুরী। দ্রুত সময়ে স্থাপন হলে নতুন করে আশার আলো খুঁজে পাবে এলাকার নানান শ্রেনী পেশার লোকজন। বৃহৎ এলাকার জনসংখ্যার কথা বিবেচনা করে ফায়ার সার্ভিসের দাবীদার ঈদগাঁওবাসী।

সচেতন লোকজন জানান, নবগঠিত উপজেলার প্রধান ঈদগাঁও বাজারে প্রায় ৪ হাজারের মত ব্যবসা প্রতিষ্টানসহ বৃহত্তর এলাকার বিপুল সংখ্যক লোকজন ও ঘরবাড়ীর কথা মাথায় রেখে যদি একটি দমকল বাহিনী স্থাপন করা যায়, তাহলে এলাকাবাসী উপকৃত হবে।

উল্লেখ্য যে, বিগত ২২মে ঈদগাঁও বাজারের বাঁশঘাটায় অগ্নিকাণ্ডে ৪২টি দোকান পুড়ে ছাই হয়। এতে দুইজন আহত হন। ঐতিহ্যবাহী ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় ২/৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনেন।

ব্যবসায়ীরা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৪২টি ফার্নিচার শো-রুম ও কারখানা পুড়ে আনুমানিক ৫ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ তৈরি ফার্নিচার, ফার্নিচার তৈরী ও ফিনিশিংয়ের মূল্যবান যন্ত্রপাতি, সাইজ করা রদ্দা, হাজার হাজার ঘনফুট চেরাই কাঠ, হার্ডওয়ারসামগ্রী, মূল্যবান কাগজপত্রসহ দোকানঘর পুড়ে গেছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন নবনির্বাচিত ঈদগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তালেব ও ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

চালু হচ্ছে বহু সুবিধার ‘প্রবাসী কার্ড’

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের আরও উৎসাহিত করতে...

মেট্রোস্টেশনের ময়লার ঝুড়িতে মিলল ‘বোমাসদৃশ’ বস্তু

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেল স্টেশনের ভেতরে একটি ময়লার...

সর্বশেষ