back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নো-হেলমেট নো-ফুয়েল এ কার্যক্রম বাস্তবায়নে পুলিশ মাঠে নেমেছে

kbctgbd
২৩ মে ২০২৪ ১:১৬ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুর জেলার ৫টি উপজেলায় পুলিশ জ্বালানি তেলের পাম্পে “নো-হেলমেট, নো ফুয়েল” এই নীতি বাস্তবায়নে মাঠে নেমেছে। এ উপলক্ষে ২৩ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা শহরের মেসার্স এন.ইউ. আহাম্মদ এণ্ড এম. সি.সাহা পাম্পে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে এই কার্যকর অভিযান শুরু করেছে।

পরে পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা হেলমেট পরিহিত আছে মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা ও যাদের হেলমেট নাই তাদের মাঝে হেমলেট বিতরণ করেন এবং প্রতিটি ফুয়েল স্টেশনের মালিকদের নির্দেশনা দেন যাদের হেলমেট নাই তাদের নিকট পেট্রোল বা তেল বিক্রি করা যাবে না। এছাড়াও আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শেরপুর জেলার প্রতিটি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ স্টিকার ও ব্যানার টানানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় জীবনহানি ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বাড়াতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি চলমান এবং এ বিষয়ে জেলা পুলিশের নজরদারি অব্যাহত থাকবে। মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় গাড়ির কাগজপত্র সাথে রাখা এবং হেলমেট পরিধান করে গাড়ি চালানোর আহ্বান করেন।

তিনি আরো বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই গাড়ি অধিক গতিতে না চালিয়ে ট্রাফিক আইন মেনে ও হেলমেট পড়ে গাড়ি চালালে সুরক্ষিত থাকা যায়। এজন্য মোটরসাইকেল চালকসহ আরোহীকেও হেলমেট পরিধান করতে হবে। চলতি মে মাসের গত কয়েকদিনে বেশ কয়টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীরা মাথায় গুরুতর আঘাতে মারা গেছে। ওইসব মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার থাকলে এ ধরনের ক্ষতি নাও হতে পারতো।

অপরদিকে একইদিন তিনি শেরপুর জেলা শহরের গৌরীপুর মমিনবাগ সার্ভিস স্টেশনে উপস্থিত হয়ে মোটরসাইকেল আরোহীদের যাদের হেমলেট আছে তাদের ফুলেল শুভেচ্ছা এবং যাদের হেমলেট নাই তাদের মাঝে হেমলেট বিতরণ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভূঁইয়া, নকলা থানার অফিসার (ওসি) মোঃ আব্দুল কাদের মিয়া, শেরপুর ট্রাফিক বিভাগে টিআই-১ মো. আশরাফ উদ্দিন, সার্জেন্ট মো. রুবেল মিয়া সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

চালু হচ্ছে বহু সুবিধার ‘প্রবাসী কার্ড’

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের আরও উৎসাহিত করতে...

মেট্রোস্টেশনের ময়লার ঝুড়িতে মিলল ‘বোমাসদৃশ’ বস্তু

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেল স্টেশনের ভেতরে একটি ময়লার...

সর্বশেষ