back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে“বোবারথল”বাসিন্দাদের দাবি

kbctgbd
২০ মে ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মৌলভীবাজারের বড়লেখার “শাহবাজপুর চা বাগান” কর্তৃক “বোবারথল” এলাকার জনগণকে বাসস্থান হতে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মো: মশাহিদ আহমদ-এর বিরুদ্ধে সিলেট সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন “বোবারথল” এলাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দাগণ। গত ১৭ মে শুক্রবার “বোবারথল ভূমি অধিকার বাস্তবায়ন কমিটি”, বড়লেখা, মৌলভীবাজার-এর আয়োজনে, ইসলামনগর বাজার (বোবারথল বাজার) আয়োজিত শুভেচ্ছা সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ দাবী করেন। “বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি”, বড়লেখার সভাপতি নিয়াজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- কারা নির্যাতিত সাংবাদিক মো: মশাহিদ আহমদ। বক্তব্য রাখেন- “বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি”, বড়লেখা এর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, প্রবীন মুরব্বি আব্দুল কদ্দুস, ফজলু মিয়া, মাহতাব উদ্দিন, ইব্রাহিম আলী, ফুরকান আলী, আলী হোসেন, আফতাব হোসেন, আরমুছ আলী, ইব্রাহিম (২), মাসুম আহমদ, নাজিম উদ্দিন, আব্দুল হাসিম, কয়েছ আহমদ, আতিকুর রহমান, সরফ উদ্দিন, ইসলাম উদ্দিন প্রমুখ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রাজনগর উপজেলা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক ও এনটিভি ইউরোপ-এর রাজনগর প্রতিনিধি আক্তার হোসেন সাগর, দৈনিক গণমুক্তি জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার, দৈনিক ভোরের সময় ও রাজনগর বার্তা প্রতিনিধি রিপন আহমদ।

স্থানীয় বাসিন্দারা বলেন- ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মশাহিদ আহমদ-এর উপর ষড়যন্তমূলক মামলা করে “বোবারথল” বাসিন্দাদের মৌলিক অধিকারকে ক্ষুন্ন করা হয়েছে। বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হতে উচ্ছেদ ও ভুমি দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে স্কয়ার গ্রুপ-এর প্রতিষ্ঠান বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃপক্ষ মামলা দায়ের করেন। সাংবাদিক মশাহিদ আহমদ-আমাদের মৌলিক অধিকার-আদায়ে সংবাদ তুলে ধরেছেন, আর বাগান কর্তৃপক্ষ একের পর এক “বোবারথল” বাসিন্দাদের মৌলিক অধিকার হরণ করে আসছেন।

উল্লেখ্য- সিলেট সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মশাহিদ আহমদ গত ১৪ই মার্চ ট্রাইব্যুনাল আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। সর্বশেষ গত ২১শে মার্চ বিজ্ঞ আদালতের নির্দেশে সিলেট কারাগার থেকে জামিনে মুক্ত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

চালু হচ্ছে বহু সুবিধার ‘প্রবাসী কার্ড’

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের আরও উৎসাহিত করতে...

মেট্রোস্টেশনের ময়লার ঝুড়িতে মিলল ‘বোমাসদৃশ’ বস্তু

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেল স্টেশনের ভেতরে একটি ময়লার...

সর্বশেষ