back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লামা উপজেলার ফাঁসিয়াখালীতে আনারস মার্কার কর্মীর উপর হামলা,ভাংচুর ও আহত ৩

kbctgbd
১৯ মে ২০২৪ ৫:৩৫ পূর্বাহ্ণ

তারেক আহামদ বোখারী,লামা প্রতিনিধিঃ

লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর এবং কর্মীর ওপর হামলা,মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩জন আহত হয়েছে। আহতদের লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, শনিবার রাত ৭টা ৫০ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের (২নংওয়ার্ড) লম্বাছনখোলার ওয়ারবিল এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে হামলায় আহতরা হলেন, লম্বাছনখোলার ওয়ারবিল এলাকার বদিউল আলমের ছেলে সিরাজুল ইসলাম (১৯), এন্তেজ আহমদের ছেলে আব্দুল মজিদ (৩২) ও নুরুল আজিমের ছেলে মোঃ জুনাইদ (২১)।

হামলায় আহত আনারস প্রতীকের প্রার্থীর সমর্থক মোঃ জুনাইদ বলেন, আমরা রাত ৭টা ৫০ মিনিটে নির্বাচনী অফিসে বসে মাইক বাজাচ্ছিলাম। এসময় সাপেরঘারা থেকে মোটর সাইকেল প্রার্থীর একটা মিছিল আসছিল। মিছিল থেকে কয়েকজন মানুষ এসে মাইক বন্ধ করতে বলেন। কিছু বুঝে উঠার তারা হামলা করে। এর আগে তারা আমাদেরকে প্রচারণা বাধা দিয়ে আসছিল।

৫টি চান্দের গাড়ি ও শতাধিক মোটর সাইকেল ছিল মিছিলে। মিছিলটি হঠাৎ করে এসে মোস্তফা জামাল এর আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে সবকিছু ভাংচুর করে ও আমাদের ৩ জনকে আহত করে। ওই মিছিলে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জাকের হোসেন মজুমদার ছিলেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ কুতুবউদ্দিন ও ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইন চৌধুরী জানান, মোটরসাইকেল প্রার্থীর কর্মী সমর্থকসহ বহিরাগত কিছু লোক পরিকল্পিতভাবে আনারস মার্কার কর্মীদের উপর হামলা,মারধর ও অফিস ভাংচুর চালায়।

যদিও বিষয়টি অস্বীকার করে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জাকের হোসেন মজুমদার বলেন, এ ঘটনা বহিরাগত লোকেরা করেছে। যদি আমরা দোষী হই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।

এ বিষয়ে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি,সেক্ষেত্রে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

চালু হচ্ছে বহু সুবিধার ‘প্রবাসী কার্ড’

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের আরও উৎসাহিত করতে...

মেট্রোস্টেশনের ময়লার ঝুড়িতে মিলল ‘বোমাসদৃশ’ বস্তু

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেল স্টেশনের ভেতরে একটি ময়লার...

সর্বশেষ